থাকে ভারতে, বেতন তোলে বাংলাদেশে!
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডল বছরের অধিকাংশ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশের কলেজ থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছে এবং সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের আগস্টে হাসিনার সরকারের পতনের পর অধ্যক্ষ দুর্লভানন্দ ও তার স্ত্রী ভারত চলে যায়। কিছুদিন পর অধ্যক্ষ বাড়ৈ দেশে ফিরলেও তার স্ত্রী এখনো ভারতে অবস্থান করছে। যাওয়ার আগে চম্পা মন্ডল চেকে স্বাক্ষর করে রেখে যায়, যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করা হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতির সত্যতা পাওয়ায় গত ১৮ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে উভয়ের এমপিও বাতিল করা হয়েছে। আদেশে স্বাক্ষর করে মাউশির সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ। অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ভারতে থাকাকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে বিমল পান্ডে।
কলেজের শিক্ষকরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই দম্পতি কলেজের পরিচালনা পর্ষদ ও প্রশাসনিক মহলের সঙ্গে সুসম্পর্ক গড়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে যাচ্ছে। তাদের সহযোগিতা করছে অফিস সহায়ক সজল সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)