বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর জমিতে লাল পতাকা -খনি কর্তৃপক্ষের প্রবেশ নিষেধ
দিনাজপুর সংবাদদাতা:
দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লাখনির বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। ক্ষতিপূরণ না পেয়ে আবারও আন্দোলনে ফিরেছেন ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর কাজীপাড়া ও চৌহাটি গ্রামের বাসিন্দারা। জমি অধিগ্রহণ না করা পর্যন্ত খনি কর্তৃপক্ষের অবাধ প্রবেশ ঠেকাতে জমিতে লাল পতাকা টাঙিয়েছেন এলাকাবাসী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পূর্ব পাশে ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের চৌহাটি ও বাঁশপুকুর কাজীপাড়ার মধ্যবর্তী জমিতে এ কর্মসূচি পালন করা হয়। কৃষি ও বসতবাড়ি রক্ষা কমিটি এবং জীবন ও বসতভিটা রক্ষা কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, এই কয়লাখনি করার সময় আমাদের নানা রকম প্রলোভন দেখানো হয়েছিল। তা কখনোই বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ। ভূগর্ভে বোমা বিস্ফোরণের কারণে আমাদের বাড়ি-ঘরে ফাটল ধরছে। ফসলের ক্ষতি হচ্ছে। ভূগর্ভে পানির সংকট দেখা দিচ্ছে। আমাদের ক্ষতি হচ্ছে। বারবার আন্দোলন-সংগ্রাম করলেও তারা নানা রকম মিথ্যা আশ্বাস, জরিপ, অনুসন্ধান, তদন্তের নামে সময়ক্ষেপণ করছে।
তাদের দাবি, আমাদের জমি অধিগ্রহণ করতে হলে আমাদের কাছে আসতে হবে। শোনা যাচ্ছে, খনি কর্তৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করছে। তাই আমাদের জমিতে খনি কর্তৃপক্ষকে আর প্রবেশ করতে দেব না। সে কারণে আজ লাল পতাকা টাঙিয়ে দিলাম। তার পরও যদি আমাদের বিনা অনুমতিতে প্রবেশ করে, অনাকাঙ্খিত ঘটনার জন্য তারাই দায়ী থাকবে।
বক্তব্য শেষে চৌহাটি ও বাঁশপুকুর গ্রামের বিস্তীর্ণ অনধিগ্রহণকৃত জমিতে লাল পতাকা টাঙিয়ে খনি কর্তৃপক্ষের সব ধরনের প্রবেশ নিষেধ ঘোষণা করেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান জাফর সাদিক বলেন, ‘গ্রামবাসী কর্মসূচি দিয়েছে, গ্রামবাসী যদি তাদের এলাকায় প্রবেশ করতে না দেয়, তবে কী করে আমরা সার্ভে করব এবং সমস্যাগুলো দেখব? জমি অধিগ্রহণ করতে হলেও আগে তা যাচাই করতে হবে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। নইলে কী করে আমরা কাজ করব?
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।