গাজীপুরে বাজারজাত হচ্ছে কাঁঠালের বিচি, বেড়েছে কর্মসংস্থান
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৪ জুলাই, ২০২৫ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর ও আশপাশের কিছু এলাকায় কাঁঠালের বিচি সংগ্রহ করে বাজারজাত করছেন অনেক ব্যবসায়ী। তারা দলবেঁধে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাঁঠাল বিচি সংগ্রহ করেন। পরে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করেন। এতে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে।
পুষ্টিবিদরা বলছেন, কাঁঠালের বিচি মানবদেহের জন্য খুবই উপকারী। বিচিও কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফার, জিংক, কপারের ভালো উৎস।
গাজীপুরকে বলা হয়ে থাকে কাঁঠালের রাজধানী। সম্প্রতি গাজীপুরের কাঁঠাল পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা। সারা বাংলাদেশের তুলনায় এ জেলায় কাঁঠাল উৎপাদন হয় বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে গাজীপুর জেলায় মোট ৯ হাজার ১০৩ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। এর মধ্যে শ্রীপুরে সবচেয়ে বেশি ৩ হাজার ৫৫২ হেক্টর জমিতে। জেলায় উৎপাদিত কাঁঠালের পরিমাণ প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন।
শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের কাঁচামাল ও মৌসুমি ফল ব্যবসায়ী আইনুল হক ও গাজী মাহমুদসহ ৮ জন ব্যবসায়ী কাঁঠালের বিচির ব্যবসা করেন। তারা ঘুরে ঘুরে কাঁঠাল বিচি সংগ্রহ করেন। এরপর একটি হাউসের মধ্যে পানি দিয়ে কাঁঠাল বিচি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে প্যাকেটজাত করে বাজারজাত করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের শ্রীপুরে প্রচুর পরিমাণ কাঁঠাল হয়। তবে কাঁঠাল বিচি তেমন গুরুত্ব দিয়ে কেউ সংরক্ষণ করে না। এ বছর থেকে কাঁঠাল বিচি বিক্রি শুরু হয়েছে দেখে বাড়ির মহিলারা কাঁঠাল বিচি যতœ করে সংগ্রহ করছেন। সেগুলো বিক্রি করে ভালো টাকা পাওয়ার স্বপ্ন দেখছে। প্রথমে ভালোভাবে ধোয়ার পর সেগুলো রোদে শুকিয়ে বস্তাভর্তি করে বাজারজাত করেন।
কাঁঠালের বিচি ব্যবসায়ী আইনুল হক বলেন, আমরা আটজন ব্যবসায়ী কাঁঠাল বিচির ব্যবসা করছি। এ কাজের জন্য আমরা কিছু লোককে আমাদের কাজে যুক্ত করেছি। তাদের টাকাপয়সা দিয়ে গ্রামে পাঠিয়ে দিই কাঁঠাল বিচি সংগ্রহ করতে। সপ্তাহে তিন দিন ধোঁয়া বাছাইয়ের কাজ চলে। ৪ থেকে ৫ টন কাঁঠাল বিচি সংগ্রহ হলে সেগুলো একসঙ্গে ধোঁয়ার পর রোদে শুকিয়ে বাজারজাত করা হয়।
সোহরাব নামে এক ব্যবসায়ী বলেন, কাঁঠালের বিচিগুলো অনেকেই ফেলে দেয়। আমরা সেই সব বিচি এখন কেজি দরে ক্রয় করছি। তাতে করে তারাও লাভবান হচ্ছেন। পরে আমরা সেগুলো প্রক্রিয়াজাত করে ১৭ থেকে ১৮ টাকা কেজি বিক্রি করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












