আয়নাঘর থেকে মুক্তি পেলেও মামলা পিছু ছাড়েনি তাদের
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গুমের শিকার যারা আয়নাঘর থেকে বেঁচে ফিরেছেন তাদের বেশিরভাগের নামেই রয়েছে একাধিক মামলা। জুলাই গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে জামিনে মুক্তি মিললেও মামলার ভারে স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেননি তারা। বিভিন্ন জেলায় মামলার হাজিরা দিয়েই দিন পার করছেন। গুম কমিশন তদন্ত করে প্রায় ২৫৩ জনের গুমের তথ্যের সত্যতা পেয়েছে। এ তালিকায় থাকা কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছে সমকাল। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বর্তমানে মামলা চলমান।
প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ১ নম্বর কাঞ্চনতলা গ্রামের সাইরুল ইসলামের সঙ্গে। ২০১৭ সালের মার্চ মাসে র্যাব পরিচয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। দুই মাস ২০ দিন গুম থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এর পর সাইরুল জানতে পারেন, তার নামে একটি অস্ত্র মামলা করা হয়েছে। ২০২৪ সালের জুনে তার যাবজ্জীবন সাজার রায় হয়। এর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে ৫ আগস্টের পর অভিযোগ জানাতে গিয়েছিলেন গুম কমিশনে।
নিজের অভিজ্ঞতার বিষয়ে সাইরুল ইসলাম বলেন, র্যাব-৫-এর সদস্যরা আমাকে তুলে নিয়ে যায়। এর পর ছেড়ে দিলেও দেওয়া হয় মিথ্যা মামলা। গুম কমিশনে গিয়ে সব কাগজপত্র দিয়ে অভিযোগ করেছি। তবে এখনও এর কোনো প্রতিকার পাইনি।
নিজ নিরাপত্তার স্বার্থে অনেক বিষয় এখনও গণমাধ্যমে প্রকাশ করতে ভয় পাচ্ছেন সাইরুল ইসলাম। তিনি বলেন, সাজা মাথায় নিয়ে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। পুলিশ প্রতিনিয়ত বাসায় গিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করছে। প্রধান ফটক ভেঙে ঘরে প্রবেশ করে আমাকে না পেয়ে অন্যদের ভয়ভীতি দেখায়। সরকার, গুম কমিশন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কোথাও থেকে কোনো সাহায্য পাচ্ছি না।
গুমের শিকার ব্যক্তিদের বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, গত সরকার ভুল করেছে এ বিষয়ে সন্দেহ নেই। তবে অনেকেই উগ্রবাদের সঙ্গে জড়িত, ফলে চাইলেই তাদের বিরুদ্ধে থাকা মামলা উঠিয়ে নেওয়া যায় না। তবে এগুলোকে মানবিক দৃষ্টিকোণের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও মাথায় রেখে বিবেচনা করতে হবে। যাতে নিরপরাধরা হয়রানি থেকে রক্ষা পান এবং আসল অপরাধীরা এর সুযোগ না নিতে পারে। ফলে মামলাগুলো সূক্ষ্ম যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












