বঙ্গোপসাগরে নতুন উত্তেজনার সূচনা:
রাখাইন করিডোর নিয়ে মানবিকতার আড়ালে চীন, ভারত, যুক্তরাষ্ট্রের লড়াই
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
এই করিডোরকে জনসমক্ষে ত্রাণ সহায়তার রুট হিসেবে তুলে ধরা হলেও, এর মাধ্যমে কৌশলগত প্রভাব বিস্তারের সুযোগ দেখছে পশ্চিমা শক্তিগুলো। উত্তর রাখাইনে দুই মিলিয়নের বেশি মানুষ দুর্ভিক্ষ, সংঘাত ও বাস্তুচ্যুতির ঝুঁকিতে আছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস কক্সবাজার সফরে যুক্তরাষ্ট্রের ত্রাণ কমানোকে ‘অপরাধ’ বলেও অভিহিত করে। কিন্তু অনেকের মতে, এই করিডোর শুধু মানবিক সহায়তা নয়, বরং বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে পশ্চিমা প্রভাব বিস্তারের একটি কৌশল।
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রস্তাবিত এই করিডোর দেশের সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এটিকে ‘রক্তাক্ত করিডোর’ বলে উল্লেখ করেছেন এবং বলেন, এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে। এই করিডোর পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য চীনের আশেপাশের অঞ্চলে প্রভাব বিস্তারের একটি সুযোগ হয়ে উঠতে পারে।
ইউনূসের অন্তর্র্বতী সরকার এই করিডোরে আগ্রহ দেখাচ্ছে। তবে দেশের সেনাবাহিনী এটিকে ‘কৌশলগত ফাঁদ’ হিসেবে দেখছে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সেনাপ্রধানের বক্তব্য ইউনূসের অবস্থান দুর্বল করছে। সেনা ও বেসামরিক প্রশাসনের মধ্যে এই মতবিরোধ হঠাৎ তৈরি হয়নি। অনেকেই এটিকে ১৯৮০ দশকের পাকিস্তানের অবস্থার সাথে তুলনা করছেন, যখন মার্কিন মদতে আফগান মুজাহিদিনদের সমর্থন করতে গিয়ে পাকিস্তান দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। বাংলাদেশও একই পথে না হাঁটে, এটাই সেনাবাহিনীর উদ্বেগ।
রাখাইন করিডোরের প্রতি চীনের মনোভাব স্পষ্টতই নেতিবাচক। কারণ, দক্ষিণ রাখাইনে কিয়াকফিউ বন্দরের মাধ্যমে চীন একটি স্থল-সমুদ্র করিডোর গড়ে তুলছে, যা মালাক্কা প্রণালীকে বাইপাস করে। এই করিডোরে পশ্চিমা হস্তক্ষেপ চীনের এই কৌশলকে বাধাগ্রস্ত করতে পারে। চীন মিয়ানমার সেনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং আরাকান আর্মির মতো গোষ্ঠীগুলোর সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ রাখছে। ফলে, মানবিক করিডোরের মাধ্যমে এএ-র ক্ষমতা বাড়ানো চীন সহ্য করতে পারবে না।
ভারত একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হলেও, রাখাইন বিষয়ে তার অবস্থান অনেকটাই চীনের সাথে মিল রয়েছে। ভারত ‘কালাদান প্রকল্প’-এ বিপুল বিনিয়োগ করেছে এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে রাখাইনের স্থিতিশীলতা চায়। তবে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এই অঞ্চলে সক্রিয়তা ভারত মানতে পারবে না। ফলে, ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এখন জেনারেল ওয়াকারের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে দেখছে।
বর্তমানে আরাকান আর্মি রাখাইনের প্রায় ৯০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে অনেক সীমান্তবর্তী শহর রয়েছে। এই প্রভাব তাদেরকে একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এর মাধ্যমে তাদের ওপর আন্তর্জাতিক স্বীকৃতি আসতে পারে, যা মিয়ানমারের আঞ্চলিক অখ-তাকে প্রশ্নবিদ্ধ করবে। বাংলাদেশের জন্য এটি বড় কূটনৈতিক ঝুঁকি। কারণ, করিডোরের মাধ্যমে তারা সংঘাতপূর্ণ অঞ্চলে জড়িয়ে পড়তে পারে এবং চীন ও মিয়ানমার সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে।
লেখক: ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণপশ্চিম, পূর্বাঞ্চল ও কেন্দ্রীয় কমান্ডের সাবেক কমান্ডার অভয় কৃষ্ণ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












