ময়মনসিংহের আনারস রফতানি হচ্ছে দুবাইয়ে
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এ বছর প্রথমবারের মতো মৌসুমি ফল আনারসের ছোট একটি চালান রফতানি হয়েছে। এই আনারস উৎপাদিত হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে। ফুলবাড়িয়া উপজেলার মাটি ও আবহাওয়া আনারস চাষের জন্য বেশ উপযোগী। ফুলবাড়িয়ার নাওগাঁও, সন্তোষপুর, রাঙ্গামাটিয়া, কৃষ্ণপুর, কালাদহ, পাহাড় অনন্তপুর ও হাতিলেট এলাকায় প্রচুর আনারস চাষ হয়। এখানকার কৃষকরা জলডুবি, হানিকুইন ও ক্যালেন্ডার জাতের আনারস চাষ করেন। বিশেষ করে ফুলবাড়িয়ার আনারস চাষিরা লাভজনকভাবে আনারস চাষ করে আসছেন এবং এতে তাদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়েছে।
তবে গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আনারস বিক্রিতে বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হতে হচ্ছে আনারস চাষিদের। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আনারস বিক্রি করতে হলে পরিবহন খরচ বেশি পড়ে যায়। এ ছাড়া বৃষ্টিতে সব কৃষকের আনারস একসাথে পেকে যাওয়ায় দাম একেবারেই পড়ে যায়। তখন উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে যায় বলে জানিয়েছেন চাষিরা। তাই তাদের দাবি আনারস সংরক্ষণের জন্য অত্র অঞ্চলে সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ স্থাপন করার পাশাপাশি রফতানিমুখী পদক্ষেপ গ্রহণের।
শালবন সংলগ্ন মুক্তাগাছা উপজেলার বেশ কয়েকটি গ্রামেও আনারস চাষ করেন স্থানীয় কৃষকরা। মুক্তাগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন জানান, অন্যান্য ফসলের পাশাপাশি আনারস চাষে সম্প্রসারণের পদক্ষেপ নেয়া হয়েছে। এজন্য কৃষকদের পরামর্শ এবং সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে। উপজেলায় বর্তমানে ১৫-২০ হেক্টর জমিতে আনারসের আবাদ হলেও ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা আরো বৃদ্ধি করার ব্যাপারে আশাবাদের কথা জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সর্বপ্রথম ঈদুল আদ্বহার জামায়াত রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনুষ্ঠিত হবে খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক সকাল ৫টা ৪০ মিনিটে
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এ অর্থবছরেই শোধ করতে হবে ৩০.৫৯ বিলিয়ন ডলার
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুরবানিতে নিষেধাজ্ঞা, বড় সংকটে কলকাতার খামারিরা
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তৃতীয় বছরের মতো ‘ঈদ নেই’ গাজায়
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের সর্বপ্রথম ঈদুল আদ্বহার জামায়াত রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনুষ্ঠিত হবে খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক সকাল ৫টা ৪০ মিনিটে
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি ঋণের ঘাটতি ৪৬ শতাংশ, বেড়েছে পরিশোধের চাপ
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বদলে যাচ্ছে উত্তরবঙ্গের ঈদযাত্রা
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চাহিদা লাখো, সিট মাত্র কয়েক হাজার’ -ঈদযাত্রায় রেলের সীমাবদ্ধতা স্বীকার মন্ত্রীর
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি করবে সরকার
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে কমলো ঈদুল আজহার ছুটি
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)