হুইসলের অপেক্ষায় যমুনা পাড়ের মানুষ
, ০১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৭ জুলাই, ২০২৫ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বগুড়া সংবাদদাতা:
সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ পর্যন্ত যমুনার নৌপথে ফেরি সেবা অবশেষে আলোর মুখ দেখছে। সারিয়াকান্দির কালিতলায় শুরু হয়েছে নৌ-বন্দর স্থাপনের প্রাথমিক কাজ। ১৩ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা (জি) বন্দরটি পরিদর্শন করেন। এখন শুধু ফেরির হুইসলের অপেক্ষায় যমুনা পাড়ের মানুষ।
জানা গেছে, নদীপথে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য কালিতলা এলাকায় সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌ-বন্দর স্থাপনের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব দেয় বগুড়া জেলা প্রশাসন। অবশেষে বন্দরের কাজ শুরু হয়েছে। এটি হবে দেশের ৫৪তম নদীবন্দর। বন্দরটি চালু হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। উত্তর জনপদের মানুষ কম সময়ে রাজধানীসহ ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুরে পৌঁছাতে পারবেন। এসব বিষয়ে যৌক্তিকতা তুলে ধরে ঊর্ধ্বতন মহলে প্রস্তাব পাঠানো হয়। এরপর সম্ভাব্যতা যাচাই করে কয়েক দফা জরিপ করা হয়। একপর্যায়ে বগুড়া অংশের সারিয়াকান্দি থেকে বগুড়া পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক আঞ্চলিক সড়কের লক্ষ্যে চওড়া করা হয়।
অন্য প্রান্তে জামালপুরের মাদারগঞ্জ থেকে জামতৈল পর্যন্ত ১১ কিলোমিটার নতুন চওড়া পাকা সড়ক নির্মিত হয়। ঘাট ও বন্দর চালুকে সামনে রেখে ২০০৬ সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ সারিয়াকান্দির কালিতলা ও মাদারগঞ্জ ঘাটে এসটি খিজির পন্টুন স্থাপন করে। পরবর্তীতে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এতে উত্তরের লাখ লাখ মানুষের নৌপথে যাতায়াতের স্বপ্ন ভেঙে যায়।
যমুনা পাড়ের কয়েকজন জানান, কালিতলা ঘাটে নদীবন্দর হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এই অঞ্চলের কৃষকরা অল্প খরচে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের পণ্য পাঠাতে পারবেন। পরিবহন খরচ কম পড়বে। বর্তমানে এই ঘাট থেকে জামালপুরসহ বিভিন্ন স্থানে নৌকা চলাচল করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই ঘটনায় প্রশ্নবিদ্ধ সৌদির বাংলাদেশ মিশন -সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এখনও মামলা বাণিজ্য!
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল বকেয়া ও অবকাঠামোগত দুর্বলতায় ধুঁকছে টেলিটক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেয়ালে আবেগঘন ও স্পর্শকাতর বার্তা, ‘আজ থেকে এই গল্প শেষ’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












