অন্তর্র্বতী সরকার মেরুদণ্ডহীন ও দুর্বল -নুর
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে ‘মেরুদ-হীন ও সবচেয়ে দুর্বল’ আখ্যায়িত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার মতে, সরকার নিজের কোনও সিদ্ধান্ত নিজে নিতে পারছে না- প্রতিটি বিষয়েই বিএনপির দিকেই তাকিয়ে থাকে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজিত সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, স্বাধীনতার পর কোনও সরকার এত বিস্তৃত সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপি ও জামায়াতের মতো বড় রাজনৈতিক শক্তিগুলো এ সরকারকে সহযোগিতা করছে। সিভিল সোসাইটিসহ অন্যান্য রাজনৈতিক দলেরও সমর্থন রয়েছে। তবুও সরকার নিজস্ব কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারছে না।
তিনি অভিযোগ করেন, বিএনপির বিরোধিতার মুখে সরকার সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব থেকে পিছিয়ে গেছে। এমনকি স্থানীয় সরকার নির্বাচনের মতো স্পষ্ট দাবির ক্ষেত্রেও বিএনপির মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিভিল সোসাইটির ভূমিকার সমালোচনা করে নুর বলেন, তারা নিজেদের সুবিধার্থে সরকারকে প্রভাবিত করছে। এরশাদ সরকারকে আমরা সমালোচনা করি, কিন্তু তিনি বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের চেষ্টা করেছিলেন। তখন সিভিল সোসাইটির বিরোধিতার মুখে সেটি বাস্তবায়িত হয়নি। অথচ বর্তমানে এই সরকারের আমলে ১৮ জন বিচারকের নিয়োগ নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।
সরকারকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে অবশ্যই মেরুদ- সোজা করে দায়িত্ব নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)