পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে সরকারীভাবে কর্মসূচি গ্রহণ করার দাবি
, ১৫ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মালিবাগ মোড়ে এক সমাবেশে তারা এ দাবি তোলেন।
সমাবেশে বক্তারা দেশ ও জাতির স্বার্থে আরও বেশ কিছু দাবি উত্থাপন করেন। তাদের অন্যান্য দাবিসমূহ হলো-
২. মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে মানহানীকারীদের এবং পবিত্র দ্বীন ইসলাম উনার যেকোনো বিষয়ে বিরোধীতাকারীদের শাস্তি অবশ্যই মৃত্যুদ- বাস্তবায়ন করতেই হবে। কিন্তু তা না করে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অজুহাতে উল্টো মুসলমানদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। অবশ্যই সমস্ত মুসলমানদের ঈমানকে সম্মান দিতে হবে। আর যাতে কেউ কখনও এমন জঘন্য বেয়াদবি না করে তার জন্য আইন জারী করতে হবে।
৩. জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপন করা চলবে না। বাংলাদেশকে অকার্যকর করার, এবং পরোক্ষভাবে দেশকে পরাধীন করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
৪. আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী গোপন বাণিজ্য চুক্তি করা যাবে না। আমেরিকা, ইসরাইল, ভারতসহ কাফির মুশরিকদের সাথে অন্তর্র্বতী সরকার গোপনে কয়েক ডজন চুক্তি করেছে। আবার দখলদার অন্তর্র্বতী সরকার দেশের জনগনকে দমিয়ে রাখার জন্য কিছু অধ্যাদেশ বা আইন জারি করেছে। এই সব চুক্তি করার বা আইন বানানোর কোনো অধিকার অন্তর্র্বতীকালীন সরকারের নেই। কথিত অন্তর্র্বতী সরকারের করা সকল চুক্তি এবং আইন বা অধ্যাদেশ সব বাতিল বা স্থগিত করতে হবে।
৫. কৌশলগত হাব চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের লাভজনক তিনটি টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেয়া চলবে না। দিলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ভয়ানক হুমকি তৈরি হবে।
৬. মায়ানমারের রাখাইনকে করিডোর দিয়ে বাংলাদেশকে চীন-আমেরিকার প্রক্সি যুদ্ধক্ষেত্র বানানো বন্ধ করতে হবে। মানবিক প্যাসেজ বা করিডোর দেওয়ার পরিকল্পনা বাতিল করতে হবে।
৭. পাহাড়ি উপজাতিদের “আদিবাসী” স্বীকৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দক্ষিণ সুদান বা পূর্ব তীমুরের মত নতুন রাষ্ট্র (কথিত জুম্মল্যান্ড) বানানোর ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
৮. কথিত উচ্চগতির ইন্টারনেট “স্টারলিংক”-এর কার্যক্রম অনুমোদনের মাধ্যমে দেশের তথ্যগত নিরাপত্তা, নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়েছে এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দেয়ার আশংকা তৈরী হয়েছে। অবিলম্বে স্টারলিংক বন্ধ করো।
৯. কথিত পরিবেশ রক্ষার নামে নারিকেল দ্বীপ (সেন্টমার্টিন)-কে অঘোষিতভাবে অবরুদ্ধ করে রাখা যাবেনা। কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি বন্ধ কর, দ্বীপ সবার জন্য খুলে দাও। নারিকেল দ্বীপে সরকারীভাবে ত্রাণ দিতে হবে এবং এই কাজে সেনাবাহিনীকে এগিয়ে আসা উচিত।
১০. ভারতের পুশ-ইনের এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে কার্যকর শক্ত পদক্ষেপ চাই। ভারতকে এর জন্য কঠিন জবাবদিহী করতে হবে এবং ক্ষতি পূরণ দিতে হবে। বিগত ফ্যাসিস্ট জালিমের মত অন্তর্র্বতীকালীন সরকারও ভারতের পূজা করছে। ভারক পূজা বাদ দাও, হিন্দু তোষণ ছেড়ে দাও।
১১. গ্লুটেনযুক্ত ক্ষতিকর আমেরিকান গম আমদানি এবং অপ্রয়োজনীয় ২৫টি বোয়িং কেনার অপচয় বন্ধ করতে হবে। অন্তর্র্বতী সরকারকে আমেরিকার দালালী বন্ধ করতে হবে।
১২. বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী সমকামীতা/ এলজিবিটি /ট্রান্সজেন্ডার বৈধকরণ চলবে না এবং বিনতুল হাওয়া (পতিতাদের) জন্য রাষ্ট্রীয় ভাতা প্রদান অবিলম্বে বন্ধ করতে হবে।
১৩. পবিত্র দ্বীন ইসলাম বিরোধী বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল করতে হবে।
১৪. পরিবেশবাদের নামে দেশী শিল্প (যেমন- পলিথিন ব্যবসা, পাথর উত্তোলন, চামড়া শিল্প ইত্যাদি) ধ্বংস করে কোটি মানুষকে বেকার বানানো বন্ধ করো। ফুটপাতের ব্যবসা বন্ধ করে, সাগরে মাছ ধরা বন্ধ করে, ব্যাটারি চালিত বাহন (অটোরিক্সা) বন্ধ করে গরীবের পেটে লাত্থি মারা যাবে না।
১৫. আইএমএফ-এর কূ-নীতি চাপিয়ে দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করা যাবে না।
১৬. সংস্কারের নামে অভ্যন্তরীণ কাঠামো ভেঙ্গে রাষ্ট্রকে ব্যর্থ বানিয়ে জাতিসংঘের অধীনে পরিচালিত রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে। নতুন কর্মচারী আইন, এনবিআর সংস্কার, মব তৈরী করে বিচার ব্যবস্থা ভেঙ্গে দেয়া তারই অংশ বিশেষ। সংস্কারের নামে সকল দেশবিরোধী কার্যক্রম বন্ধ করা হোক।
১৭. দেশের সকল নাগরিকের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, দ্বীনী শিক্ষা, জান-মাল-ঈমানের নিরাপত্তা এই মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে হবে। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং দেশের সকল যুবককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। বিশ্বের সকল মুসলিম দেশগুলো একত্র করে একটি আন্তর্জাতিক মুসলিম সামরিক জোট তৈরী করতে হবে। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে সমস্ত মুসলমানকে এক হতে হবে। (সংবাদ বিজ্ঞপ্তি)
বার্তা প্রেরণে : ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












