নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে প্রবেশের ক্ষেত্রে যানবাহনের বর্ধিত গেটপাস ফি (বাড়তি মাশুল) স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে বন্দরে সৃষ্ট অচলাবস্থা সাময়িকভাবে নিরসন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে বর্ধিত ফি স্থগিত থাকবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বন্দর সচিব ওমর ফারুক।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে ট্রাক, কাভার্ডভ্যান, লরি, ট্রেইলার শনিবার থেকে বন্ধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকা-ে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধ শিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের বহু শিপমেন্ট পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য আমদানিকারক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে শুধু তাদের আর্থিক ক্ষতি হয়েছে এমন নয়, গুরুত্বপূর্ণ অনেক চালান পুড়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এর প্রভাব মাঠ পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক হারে পড়বে। বিশেষ করে ওষুধ শিল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকা-ের সময় দ্রুত ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলেছেন ঘটনাস্থলে থাকা কুরিয়ার সার্ভিসের এক কর্মকর্তা। ডিএইচএল কুরিয়ার সার্ভিসের ইনচার্জ পরিচয় দিয়ে প্রত্যক্ষদর্শী ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আগুনের সূত্রপাত বেলা আড়াইটা থেকে পৌনে ৩টার মধ্যে হয়। প্রথমে আমাদের কুরিয়ার সার্ভিসের পাশের জায়গা থেকে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা আগুন জ্বললেও তখনো সেটা ছড়ায়নি। এর মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিট আসে। কিন্তু তারা কুরিয়ার সার্ভিসে ঢুকতে দেয়নি। আমরা ভেতরে গিয়ে আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকা-ে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধশিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের শিপমেন্ট পুড়ে গেছে।
এ ঘটনায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে অসংখ্য আমদানিকারক ও ব্যবসাপ্রতিষ্ঠান। তাদের আশঙ্কা, ভয়াবহ এই আগুনে ক্ষতির পরিমাণ হতে পারে হাজার কোটি টাকা।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনে শুধু তাদের আর্থিক ক্ষতিই হয়নি, অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্ডারেরও (ক্রয়াদেশ) ক্ষতি হবে। এতে মাঠপর্যায় থেকে শুরু করে প্রাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল বিমানবন্দরসহ দেশের নানা স্থানে চলমান অগ্নিকা- এবং সামগ্রিক নিরাপত্তাহীনতার মুখে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে সে এই উদ্বেগ প্রকাশ করে।
পাটোয়ারী বলেছে, ব্যবসায়ীদের কারখানা কেউ যদি জ্বালিয়ে দেয় এবং রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে তাহলে কীভাবে রাষ্ট্র একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেয়ার আন্দোলনের ঘোষণা দিয়েছেন পোর্ট ইউজার্স ফোরামের নেতারা। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবায় অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ আরোপের প্রতিবাদে পোর্ট ইউজার্স ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় এ হুঁশিয়ারি দেন ফোরামের নেতারা। তারা বলেন, এক সপ্তাহের মধ্যে নতুন ট্যারিফ সমস্যার সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নগরীর একটি কনভেনশন হলে পোর্ট ইউজার্স ফোরামের প্রতিবাদ সভায় এ হুমকি দেন ব্যবসায়ীরা।
ফোরামের সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী সভাপতিত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে কয়েকশ’ শিক্ষককে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।
আন্দোলনকারী শিক্ষকদের একজন বলেন, রাজশাহীর পবায় অবস্থিত মাদ্রাসাটি কামরুন নাহারের বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। প্রতিদিন তাকে ১২০ টাকা ভাড়া খরচ করে যাতায়াত করতে হয় মাদ্রাসায়। তিনি বলেন, ২০২২ সালে এনটিআরসিএ’র মাধ্যমে এখানে নিয়োগ পাই। গত তিন বছরে আমার সর্বসাকুল্যে বেতন বেড়েছে ৩০০০ টাকা। সব মিলিয়ে বর্তমান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গুলি বা ছুরিকাঘাতে আহত বা নিহত হচ্ছে সাধারণ মানুষ। মোটরসাইকেল থামিয়ে, ট্রেনে কিংবা ব্যস্ত সড়কের পাশে রাতের অন্ধকারে হামলা চলছে। পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে উঠছে।
পুলিশের মতে, ঢাকায় রাত ১২টা থেকে ভোর ৫টা হচ্ছে ছিনতাইয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময় মোটরসাইকেলভিত্তিক ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে।
গত কয়েক মাসের এসব ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে আধুনিক প্রযুক্তিনির্ভর ক্যাশলেস, টোল কালেক্টর ব্যতীত ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের টোল পরিশোধ প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল ব্যবস্থার আওতায় এসেছে।
বর্তমানে বিকাশ, ট্রাস্ট ব্যাংকের অ্যাপ এবং মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ এর মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে।
একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, যানবাহন কমপক্ষে ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে লেন ব্যবহার করে নির্বিঘেœ পারাপার হতে পারবে।
১৮ অক্টোবর সে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অবরোধ ঘোষণার হুঁশিয়ারিতে রাঙামাটিতে অনুষ্ঠেয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সভা স্থগিতের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।
গত জুমুয়াবার (১৭ অক্টোবর ২০২৫) দেয়া এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। আগামীকাল রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পার্বত্য অঞ্চলে ভূমি জটিলতা নিরসনে কাজ করছে এ কমিশন। তবে কমিশনের এ বৈঠকের আগেই বৈঠক বাতিলের দাবিতে রাঙামাটির সচেতন ছাত্র-জনতার ব্যানারে হরতালের ডাক দেয় প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কালো পতাকা মিছিল শুরু হয়। মিছিলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা চত্বরে আসে। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন। এতে হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নেন।
এ সময় তারা ‘সি আর আবরার, আর নয় দরকার’, ‘রাজপথে কে রাজপথে কে, শিক্ষক শিক্ষক’, ‘ছাত্র–শিক্ষক–জনতা, গড়ে তোলো একতা’, ‘সারা বাংলার শিক্ষক, এক হও লড়াই করো’ প্রভৃ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি নীতিগত সমর্থন জানিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন যে, জনগণের ভোটে দলটি যদি পুনরায় সরকার গঠনের সুযোগ পায়, তবে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও চাকরি স্থায়ীকরণ বা জাতীয়করণের বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তিনি এসব কথা বলেন।
ভিডিওবার্তায় তারেক রহমান উল্লেখ করেন, শিক্ষকদের বিভিন্ন সমাবেশে তাদের পক্ষ থেকে চাকরি জাতীয়করণ এবং আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি উত্থাপিত হয়েছে বাকি অংশ পড়ুন...












