কার্গো ভিলেজে অগ্নিকা-:
হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের
, ২৭ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকা-ে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধশিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের শিপমেন্ট পুড়ে গেছে।
এ ঘটনায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে অসংখ্য আমদানিকারক ও ব্যবসাপ্রতিষ্ঠান। তাদের আশঙ্কা, ভয়াবহ এই আগুনে ক্ষতির পরিমাণ হতে পারে হাজার কোটি টাকা।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনে শুধু তাদের আর্থিক ক্ষতিই হয়নি, অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্ডারেরও (ক্রয়াদেশ) ক্ষতি হবে। এতে মাঠপর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে, ওষুধশিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ায় দেশের স্বাস্থ্য খাতে বিরূপ প্রভাব পড়তে পারে। কারণ, এ কাঁচামাল দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের জীবন রক্ষাকারী ও ক্যানসারের ওষুধ তৈরি হয়।
কার্গো ভিলেজে কর্মরত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
উত্তরার গার্মেন্টস ইনপুট সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ফার্স্ট অ্যান্ড সেফ’-এর মালিক বেনজির বলেন, ‘হংকং ও চায়না থেকে দুটি শিপমেন্ট এসেছিল রেডিমেড গার্মেন্টসের। স্যাম্পল প্রোডাক্টসহ সবই পুড়ে গেছে। আমরা ছোট ব্যবসায়ী- লাখ পাঁচেক টাকার মাল পুড়লেও সেটা আমাদের জন্য বিশাল ক্ষতি। আজ মালামাল খালাসের কথা ছিল, কিন্তু আগুনে সব শেষ!’
গত জুমুয়াবার ও গতকাল ছুটির দিন হওয়ায় আমদানি কার্গো ভিলেজ থেকে মালামাল খালাস বন্ধ ছিল। ভেতরে প্রচুর রাসায়নিক, গার্মেন্টস পণ্য ও ওষুধশিল্পের কাঁচামাল ছিল- সব পুড়ে ছাই হয়ে গেছে।
বেনজির আরও জানান, এখানে ৬৮টি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস অফিস রয়েছে। তবে ২০-২২টি নিয়মিত কার্যক্রম চালায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার কোটি টাকার মালামাল আসত। এখন প্রায় সবই পুড়ে গেছে বলে আশঙ্কা করছেন তাঁরা।
ওষুধশিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে স্বাস্থ্য খাতে। রাজধানীর কারওয়ান বাজারের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান এমএসজিএস কোম্পানি জানায়, তাদের প্রায় ১ লাখ মার্কিন ডলারের কাঁচামাল আগুনে পুড়ে গেছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, আমরা দেশের নামীদামি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য চীন, ভারত ও জার্মানি থেকে কাঁচামাল আনি। ভেতরে আমাদের ২০টি শিপমেন্ট ছিল, সবই পুড়ে গেছে। এসব কাঁচামাল দিয়ে ক্যানসারসহ জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হতো। এতে ওষুধ উৎপাদনে বড় ধরনের বিরূপ প্রভাব পড়বে।
গার্মেন্টস শিল্পেও বড় ধাক্কা লেগেছে। আমদানিকারক প্রতিষ্ঠান পিটি গ্রুপের এজিএম মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের ১০টি শিপমেন্ট ছিল- সবই গার্মেন্টসের কাঁচামাল। ফেব্রিকস, সুতা, ডাইং মেশিনের স্পেয়ার পার্টস সব পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ৯-১০ কোটি টাকা হবে।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, আমাদের সব শিপমেন্টে ইনস্যুরেন্স ছিল, ক্ষতিপূরণ দাবি করব। কিন্তু শিল্পে যে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে, সেটা আর পুষিয়ে ওঠা সহজ নয়। কাঁচামাল ছাড়া পোশাক উৎপাদন সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিখোঁজের ৫ মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল ৯ দোকান
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












