রাজধানীতে ছিনতাই বাড়ছে আশঙ্কাজনক হারে
, ২৬ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গুলি বা ছুরিকাঘাতে আহত বা নিহত হচ্ছে সাধারণ মানুষ। মোটরসাইকেল থামিয়ে, ট্রেনে কিংবা ব্যস্ত সড়কের পাশে রাতের অন্ধকারে হামলা চলছে। পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে উঠছে।
পুলিশের মতে, ঢাকায় রাত ১২টা থেকে ভোর ৫টা হচ্ছে ছিনতাইয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময় মোটরসাইকেলভিত্তিক ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে।
গত কয়েক মাসের এসব ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে এক হাজার ৪৮৩টি। রাজধানীতে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় দায়েরকৃত এ ধরনের মামলার সংখ্যা ১২৬। এর মধ্যে জুলাইয়ে ৩৮, আগস্টে ৫২ এবং সেপ্টেম্বর মাসে ৩৬টি মামলা হয়। অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত মামলার কোনো রেকর্ড জানাতে পারেনি ডিএমপি।
ভুক্তভোগীরা নানান কারণে মামলা করতে চান না। এ কারণে মামলার চেয়ে বাস্তবে ছিনতাইয়ের ঘটনা অনেক বেশি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, চলতি বছর ছিনতাইয়ে অন্তত ৪০ জন আহত হন, যাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ। আহতদের বড় অংশই রাত ১টা থেকে ৪টার মধ্যে হাসপাতালে আসে।
পুলিশ জানায়, মোটরসাইকেলভিত্তিক চক্র রাতের নির্জন সড়কে পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই শেষে পালিয়ে যায়। প্রতিরোধকারীরা হামলার শিকার হন।
শুধু রাজধানী ঢাকায়ই নয়, ঢাকার বাইরেও বেড়েছে ছিনতাই।
ছিনতাইয়ের ক্রমবর্ধমান এ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডিএমপি, পুলিশ সদর দপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা। এসব ঘটনায় তারাও উদ্বেগ প্রকাশ করেন। কোনো পক্ষের চক্ষুশূল হওয়ার আশঙ্কায় আগামী নির্বাচন পর্যন্ত খুব দেখেশুনে পা ফেলতে চান কর্মকর্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)