রাজশাহী সংবাদদাতা:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি মহল ষড়যন্ত্র শুরু করছে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে। জনগণ যদি ১২ তারিখে সতর্ক থাকে তাহলে ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। এই বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রতিবেশী রাষ্ট্র ভারতে আটকে থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে গণমাধ্যমের কাছে মৎস্যজীবীদের দেশে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় এই মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে। একই প্রক্রিয়ায় বাংলাদেশে আটকে থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকেও ভারতে ফেরত পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গ বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
অঞ্চলের কৃষি ও পানি সমস্যার সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।
গত জুমুয়াবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় তারেক রহমান রাজশাহী অঞ্চলের উন্নয়ন নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে বরেন্দ্র প্রকল্প, আম সংরক্ষণ, শিক্ষা ও আইটি খাতের উন্নয়ন এবং ফ্যামিল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পটুয়াখালী ও খুলনা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান। এ সময় প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ও করেন সেনাপ্রধান।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সরকারি প্রক্রিয়া ও এ সংক্রান্ত হাইকোর্টের সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে বন্দরে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) ও আগামী রোববার (১ ফেব্রুয়ারি) বন্দর এলাকায় শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক-কর্মচারীরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে চট্টগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেছেন, দলের নিবন্ধন ঝুলিয়ে রেখে কমিশন প্রমাণ করছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না এবং অতীতের স্বেচ্ছাচারী ধারা থেকে বের হতে পারেনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাতিমা তাসনিম জানান, দীর্ঘ পনেরো বছর স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কাফরুল থানার ৪, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা এবং মিরপুর থানার ১৩ নম্বর ওয়ার্ডের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনটি বরাবরই জাতীয় রাজনীতির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২১ জানুয়ারি থেকে এই আসনে প্রচারণা যে মাত্রায় তীব্রতা পেয়েছে, তা স্পষ্ট করে দিচ্ছে এখানে লড়াই শুধু ভোটের নয়, প্রভাব ও কর্তৃত্বের। মাঠে আটজন প্রার্থী থাকলেও বাস্তবতা হলো, এই আসনের রাজনৈতিক সমীকরণ এখন কার্যত দুই মেরুতে বিভক্ত।
সাবেক ঢাকা-১১ এবং বর্তমান ঢাকা-১৫ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বরিশাল-৪ আসনে চরমোনাইর মনোনীত প্রার্থী একেএম কামাল হোসেনের মেয়ে মারিয়া কামালের ওপর জামাতের কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক বিবৃতিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
বিবৃতিতে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘ভোলা-৪ (মনপুরা ও চরফ্যাশন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী একেএম কামাল হোসেনের মেয়ে মারিয়া কামালের ওপরে দাড়িপাল্লার কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘এগ্রো-প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ ও বিশেষায়িত হিমাগার স্থাপন এবং ময়মনসিংহকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গত মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে এক বিশাল নির্বাচনী জনসভায় কৃষি ও শিল্পে "আমূল পরিবর্তনের" এই অঙ্গীকার করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই জনসভায় তারেক রহমান কেবল রাজনৈতিক পরিবর্তনের কথাই বলেননি, বরং ময়মনসিংহের বিশেষ আঞ্চলিক সম্ভাবনাকে ঘিরে সুনির্দিষ্ট কিছু অর্থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তা। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তাকে যোগদানপত্র দাখিল করতে হবে। জনপ্রশাসন সচিবের কাছে সরাসরি বা ইমেইলে যোগদানপত্র দাখিল করতে হবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে রাজধানীসহ তিন জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে মাঠে নামছেন বিজিবি ৫ ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।
গত বছরের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পরবর্তী পদক্ষেপ হিসেবে এই বিস্তারিত প্রস্তাবনা জমা দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া প্রস্তাবের ঋণখেলাপিদের নাম ও ছবি প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি ঋণখেলাপিরা যেন আদালতের নির্দেশনা ছাড়া বিদেশ যেতে না পারেন; ঋণখেলাপিরা যাতে কোনো ব্ বাকি অংশ পড়ুন...












