‘নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় না’
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেছেন, দলের নিবন্ধন ঝুলিয়ে রেখে কমিশন প্রমাণ করছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না এবং অতীতের স্বেচ্ছাচারী ধারা থেকে বের হতে পারেনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাতিমা তাসনিম জানান, দীর্ঘ পনেরো বছর স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে সংগঠিত চব্বিশের গণ-অভ্যুত্থানের বিজয়ের চেতনা এবং একাত্তরের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ধারণ করে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২৫ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ আমজনগণ পার্টির আত্মপ্রকাশ ঘটে।
তিনি জানান, অল্প সময়ের মধ্যেই বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলটি সারা দেশে সাংগঠনিকভাবে বিস্তৃতি লাভ করে।
জাতীয় নির্বাচনে নিজ প্রতীকে অংশগ্রহণের জন্য গত ২২ জুন বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করা হয়। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮ অনুযায়ী ১টি কেন্দ্রীয়, ২৩টি জেলা ও ১০৩টি উপজেলা বা থানায় কার্যালয় ও কমিটি গঠনসহ সব শর্ত পূরণ করে আবেদন জমা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন কমিশনের কর্মকর্তারা মাঠপর্যায়ে সরেজমিনে তদন্ত করে সব তথ্য সঠিক পেলেও হঠাৎ করে ‘অধিকতর পর্যালোচনা’র কথা জানানো হয়, যার কোনো কারণ লিখিতভাবে জানানো হয়নি। পরে গত ৯ অক্টোবর পুনরায় সারাদেশে তথ্য পুনঃতদন্তের সিদ্ধান্ত নেয় কমিশন।
এ সময় দলের সদস্যদের যোগদানের প্রত্যয়ন, কার্যালয়ের মালিকদের এনআইডি ও জমির দলিল-পর্চাসহ অপ্রাসঙ্গিক তথ্য চাওয়া হয়, যা নেতাকর্মীদের চরম হয়রানির মধ্যে ফেলে।
পুনঃতদন্ত শেষে গত ৪ নভেম্বর বাংলাদেশ আমজনগণ পার্টিসহ তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। তবে ১৮ নভেম্বর দুইটি দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হলেও বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়ে ‘আপত্তি’ থাকার কথা জানিয়ে শুনানির আশ্বাস দেওয়া হয়, যা আজও অনুষ্ঠিত হয়নি।
ফাতিমা তাসনিম অভিযোগ করেন, আইন-বিধির বাইরে গিয়ে গত ১ ডিসেম্বর নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গোয়েন্দা সংস্থা দিয়ে দলের কার্যালয়, কমিটি ও সদস্যদের তথ্য যাচাই করায়।
গণবিজ্ঞপ্তির পর কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এমন নজির বাংলাদেশে নেই। এটি গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন দেওয়ার পরও নির্বাচন কমিশন ১২ জানুয়ারি ব্যাখ্যা চায় এবং ১৮ জানুয়ারি ব্যাখ্যা জমা দেওয়া হলেও এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এতে স্পষ্ট যে, অদৃশ্য কোনো শক্তির প্রভাবে কমিশন নীরব ভূমিকা পালন করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












