ঢাকা-১৫: ঐক্যবদ্ধ বিএনপির দুর্গে আঘাত হানতে চায় জামাত
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
কাফরুল থানার ৪, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা এবং মিরপুর থানার ১৩ নম্বর ওয়ার্ডের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনটি বরাবরই জাতীয় রাজনীতির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২১ জানুয়ারি থেকে এই আসনে প্রচারণা যে মাত্রায় তীব্রতা পেয়েছে, তা স্পষ্ট করে দিচ্ছে এখানে লড়াই শুধু ভোটের নয়, প্রভাব ও কর্তৃত্বের। মাঠে আটজন প্রার্থী থাকলেও বাস্তবতা হলো, এই আসনের রাজনৈতিক সমীকরণ এখন কার্যত দুই মেরুতে বিভক্ত।
সাবেক ঢাকা-১১ এবং বর্তমান ঢাকা-১৫ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
সেই জায়গাতেই এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জামাত। দলটির আমির ডা. শফিকুর রহমান এ আসনে প্রার্থী হয়েছেন। ফলে আসনটি আর কেবল স্থানীয় প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন জাতীয় রাজনীতির আলোচিত হটস্পট। ২০১৮ সালে জোটের অংশ হিসেবে এ আসনে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করা দলটি এবার স্বতন্ত্র অবস্থানে থাকায় বিএনপি-জামাতের মধ্যকার স্নায়ুযুদ্ধ প্রকাশ্য রাজনৈতিক লড়াইয়ে রূপ নিয়েছে।
ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে আছেন দলের তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক, শিক্ষিত এবং সাংগঠনিকভাবে কর্মীবান্ধব একজন নেতা। আওয়ামী লীগ সরকারের সময় রাজপথে সক্রিয় থাকার কারণে একাধিকবার হামলা ও কারাবরণের শিকার হয়েছেন তিনি। বৃহত্তর মিরপুর অঞ্চলের আন্দোলন ও সাংগঠনিক রাজনীতিতে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে, যা এই আসনে বিএনপির দাবিকে আরও দৃঢ় করছে।
সব মিলিয়ে, ঢাকা-১৫ এখন কেবল একটি আসনের লড়াই নয়; এটি বিএনপি ও জামাতের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক শক্তি পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধ লক্ষাধিক ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪৫
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে তেলবাহী দুই জাহাজে হামলা, তীব্র হচ্ছে ইরান যুদ্ধ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)