কৃষি ও শিল্পে “আমূল পরিবর্তনের” অঙ্গীকার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘এগ্রো-প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ ও বিশেষায়িত হিমাগার স্থাপন এবং ময়মনসিংহকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গত মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে এক বিশাল নির্বাচনী জনসভায় কৃষি ও শিল্পে "আমূল পরিবর্তনের" এই অঙ্গীকার করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই জনসভায় তারেক রহমান কেবল রাজনৈতিক পরিবর্তনের কথাই বলেননি, বরং ময়মনসিংহের বিশেষ আঞ্চলিক সম্ভাবনাকে ঘিরে সুনির্দিষ্ট কিছু অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়েছেন।
ময়মনসিংহের কৃষি সম্ভাবনা নিয়ে তারেক রহমান বলেন, এই অঞ্চলটি বাংলাদেশের অন্যতম প্রধান ‘কৃষি ভা-ার’। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ময়মনসিংহে একটি আধুনিক ‘এগ্রো-প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ এবং বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে। যাতে এ অঞ্চলের আলু, ধান ও মাছসহ সকল পণ্যের সঠিক বাজারজাতকরণ সম্ভব হয়।
শিল্পায়নের বিষয়ে তারেক রহমান বলেন, ময়মনসিংহের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এটিকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে গার্মেন্টস ও কুটির শিল্পের প্রসারে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হবে।
তিনি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন এবং ঢাকার সাথে দ্রুতগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়টিও গুরুত্ব দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)