নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর আমিরাত-ইসরাইল ভিত্তিক ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে খোলা পণ্য ও কনটেইনার ওঠা-নামা কার্যত বন্ধ রয়েছে।
এছাড়া বন্দরে পণ্য ডেলিভারির জন্য বিভিন্ন ধরনের কভার্ড ভ্যান, লরি, ট্রেলার প্রবেশ বন্ধ আছে; বন্দর পরিচালনা কার্যক্রমে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের কিছু লেনদেন সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিকাশ, রকেট, নগদসহ এমএফএসে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন, প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ এক হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানায়, ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমা কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকের অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
পীরগঞ্জে দীর্ঘ ৬০ বছর পর দেশের প্রথম লোহার খনিতে নতুন করে আবারও কূপ খননের মধ্য দিয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের ভেলামারী পাথারে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা গেছে, ১৯৬৫ সালে শানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের ভেলামারী পাথারে প্রথম খনির প্রাথমিক সন্ধান পেয়েছিল তৎকালীন পাকিস্তান সরকারের খনিজ সম্পদ বিভাগ। ওই সময়ে খনি চিহ্নিত করতে চারটি কূপ খনন করে কংক্রিটের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অর্থসংকট সত্ত্বেও সরকার একনেকে বড় বড় প্রকল্পের অনুমোদন দিচ্ছে। সরকার কৃচ্ছ্রসাধনের ঘোষণা দিলেও এরই মধ্যে নতুন মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব এনেছে। বিভিন্ন বাহিনীর জন্যও গাড়ি কেনার আয়োজন চলছে।
এদিকে নতুন পে-কমিশনও তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
সবমিলিয়ে এসব কর্মকা-কে বিশেষজ্ঞরা অর্থসংকটের মধ্যেও বিলাসী কর্মকা- হিসেবে আখ্যা দিয়েছেন।
মেয়াদের শুরু থেকে এখন পর্যন্ত চরম অর্থসংকটের মধ্যেই রয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে বাজেটের আকার ছোট করে আনা হয়। এরপর গত মাসে ছোট আকারকে আরও ছোট করে সংশোধিত ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধের মতো এত বড় আত্মত্যাগের সুফল আমরা আজও পাইনি। আমাদের মুক্তিযুদ্ধ ছিল প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত। মুক্তিযুদ্ধ পরবর্তী গণতন্ত্র ছিল তাদেরই নির্দেশিত। যে কারণে পরবর্তীতে একদলীয় কলঙ্কিত শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল।
গণতান্ত্রিক উত্তরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এ মুহূর্তে আওয়ামী লীগ বড় বাধা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিবেট ফর ডেমোক্রেসি’র অয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মাহ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানে হামলা চালাতে উস্কানি দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। গত জুমুয়াবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কয়েকজনের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে সৌদির এ প্রিন্স বলেন, ট্রাম্প ইরানে হামলা চালানোর যে হুমকি দিচ্ছে, সে যদি হুমকি অনুযায়ী হামলা না চালায় তাহলে ইরানের সরকার আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, সৌদি আরব প্রকাশ্যে ইরানে হামলা চালানোর বিরুদ্ধে বলে আসছে। তিন স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনায় প্রতিযোগী দেশগুলোর থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) শীর্ষ পদের জন্য সিঙ্গাপুর থেকে তরুণ ব্যাংকার আশিককে উড়িয়ে এনে চমক দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে অন্য ক্ষেত্রে চমক দেখালেও গত ১৬ মাসে বিদেশি বিনিয়োগ আনায় চমক দেখাতে পারেনি আশিক।
বিনিয়োগ পরিস্থিতি সন্তোষজনক করা যায়নি। উল্টো নতুন বিদেশি বিনিয়োগ কমেছে। দেশি-বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের হারও নিম্নমুখী। আবার অনেক ছোট-মাঝারি ও বড় কা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কা সামলে ওঠার পাশাপাশি পোশাকের ব্যবসায় বাংলাদেশকেও টেক্কা দেয়ার আশা করছে ভারত।
ওই চুক্তির আওতায় ভারত থেকে যেসব পণ্য ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের বাজারে প্রবেশ করবে, তার বেশিরভাগই বিশেষ সুবিধা পাবে।
ভারতীয় পোশাকপণ্যের ওপর ইউরোপের বিদ্যমান প্রায় ১২ শতাংশ শুল্ক শূন্যে নেমে আসবে। চামড়াজাত পণ্য, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প ও গহনার মতো ভারতীয় পণ্যের ক্ষেত্রে শুল্ক কমানো হবে, বা বিনা শুল্কে প্রবেশাধিকার পাবে।
প্রায় দুই দশকের আলোচন বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
বন্দরের সবচেয়ে লাভজনক ও প্রধান স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাই-ইসরাইল ভিত্তিক বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা চুক্তিতে ছেড়ে দেয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই দিনের ডাকা কর্মবিরতি ও প্রতিবাদ বিক্ষোভে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকেই চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা বিরাজ করছে। চট্টগ্রাম বন্দর ভবন ও আশপাশের এলাকায় আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল চলছে।
আজ রোববারও বন্দরের অপারেশনাল কার্যক্রম এবং প্রশাসনিক কাজকর্ম বন্ধে কর্মবিরতির বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে পারে- এমন অভিজ্ঞতা সম্পন্ন কোনো দল নেই। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক এলাকায় এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে- কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়।
তিনি বলেন, মানুষ তার ওপরই ভরসা করে- যার অভিজ বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
হাওর এলাকায় বোরো ধান চাষে জড়িত চাষিদের বড় একটি অংশই ভূমিহীন। তারা বড় কৃষক বা জমির মালিকদের কাছ থেকে এক বছরের জন্য জমি ভাড়া নিয়ে চাষাবাদ করেন। জমির মালিকানা বা কাগজপত্র না থাকায় এসব কৃষক ব্যাংক থেকে কৃষি ঋণ পান না। ফলে পুঁজির সংকটে বাধ্য হয়ে তাদের যেতে হচ্ছে এনজিও ও মহাজনের কাছে। সেখানে নিতে হয় চড়া সুদের ঋণ। অন্যদিকে, ব্যাংকের কৃষিঋণের বড় অংশ চলে যাচ্ছে জমির মালিকদের হাতে, যারা নিজেরা সরাসরি চাষ করেন না।
হাওরে এখন পুরোদমে চলছে বোরো চাষ। চারা রোপণ প্রায় শেষ পর্যায়ে। চারদিকে শোনা যায় শ্যালো মেশিনের শব্দ। সদ বাকি অংশ পড়ুন...












