কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর :
শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিলে উত্তাল
, ১২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
বন্দরের সবচেয়ে লাভজনক ও প্রধান স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাই-ইসরাইল ভিত্তিক বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা চুক্তিতে ছেড়ে দেয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই দিনের ডাকা কর্মবিরতি ও প্রতিবাদ বিক্ষোভে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকেই চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা বিরাজ করছে। চট্টগ্রাম বন্দর ভবন ও আশপাশের এলাকায় আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল চলছে।
আজ রোববারও বন্দরের অপারেশনাল কার্যক্রম এবং প্রশাসনিক কাজকর্ম বন্ধে কর্মবিরতির কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক বন্দর সিবিএ সংগঠন।
চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের সাবেক সিবিএ নেতা মো হুমায়ুন কবির এবং ইব্রাহিম খোকন জানান, গুরুত্বপূর্ণ এনসিটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত সরকারি ঘোষণা দিয়ে বাতিল না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চলবে।
এ অবস্থায় দেশের প্রধান সমুদ্র বন্দরে আমদানি রফতানি পণ্য সামগ্রীর ওঠানামা ও পরিবহন প্রায় বন্ধ রয়েছে।
বন্দর জেটি বার্থে জাহাজের কনটেইনার ও খোলা সাধারণ পণ্য ওঠানো-নামানোর কাজে যোগ দেননি বন্দরের কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা।
এতে করে টার্মিনালগুলোতপ জাহাজের কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। বৃদ্ধি পাচ্ছে আগে থেকেই তৈরি হওয়া বন্দর জট।
চট্টগ্রাম বন্দর ভবনসহ আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সব বাধা বিপত্তি উপেক্ষা করেই চলছে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীদের তীব্র বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
কর্মবিরতির কারণে বেসরকারি ডিপোগুলোতও অচলদশা তৈরি হয়েছে।
এদিকে চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং সাবেক বন্দর সিবিএ সেক্রেটারি কাজী শেখ নুরুল্লাহ বাহার জানান, দুপুরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের স্কপ নেতারা সভায় বসেছেন। স্কপ শ্রমিক দলের ডাকা কর্মবিরতির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। আজ ১ ফেব্রুয়ারি রোববার চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির পাশাপাশি স্কপ বন্দর অভিমুখে কালোপতাকা মিছিল বের করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












