নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম আরও ৫০ টাকা বাড়ানো হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় সংস্থাটি। একই সঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকারের পর যে সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসবে, অর্থনীতি স্থিতিশীল রাখতে তাদেরকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, অন্তবর্তী সরকার অর্থনীতিকে মোটামুটি স্থিতিশীল করার চেষ্টা করেছে, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। সামনের চ্যালেঞ্জ আরও বড়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার আমরা যা কর বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তিনি খুলনা খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন উল্লেখ করে তিনি বলেন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়েই দেশ গড়ত বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি আমিরাত-ইসরাইলী কোম্পানীর কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির তৃতীয় দিন গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)ও বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা চলছে। সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় এনসিটি ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে একটানা ২৪ ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত কার্যকর করার দাবিতে ৩ দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সমন্বয় পরিষদ জানায়, আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন সারা দেশের সব সরকারি দপ্তরে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও কর্মচারী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নির্বাচনের আগে জানুয়ারি মাসে গণপিটুনিতে নিহতের সংখ্যা আগের মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। কারা হেফাজতে মৃত্যু, অজ্ঞাতনামা লাশ উদ্ধার বেড়েছে।
একইসঙ্গে বেড়েছে নির্বাচনী সহিংসতা ও রাজনৈতিক মামলায় অজ্ঞাত আসামির সংখ্যাও। গত শনিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশ করা জানুয়ারি মাসের প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
এমএসএফের মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে মাসে মব বা গণপিটুনিতে যেখানে ১০ জন নিহত হন, সেখানে জানুয়ারি মাসে মোট ২১ জন নিহত হয়েছেন।
প্রতিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
টানা সাত দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর রায়েরবাগ-শনিরআখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রায়েরবাগ-শনিরআখড়া সড়ক অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী।
বিক্ষোভকারীরা জানান, গত সাত দিন ধরে তাদের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ৭ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মহানগর ও দেশের বিশেষ বিশেষ কিছু আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশন (স্থানান্তর) করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নির্বাচন ভবনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিল বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
জামাতের কঠোর সমালোচনা করে চরমোনাই রেজাউল করিম অভিযোগ করেছেন, ক্ষমতার লোভে পড়ে জামায়াত আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শিশু পার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই বলেন, তাদের মুখে এক কথা, কাজে আরেকটা। ক্ষমতার মোহে পড়ে তারা বিদেশি শক্তির সঙ্গে গোপনে বৈঠক করছে। জনগণ এখন সব বুঝে গেছে।
তিনি বলেন, বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকাকালে জনগণের চাওয়া-পাওয়া ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জামাতের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাবির মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামাত ও তাদের সহযোগী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই নারীদের বিষয়ে একই বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের আগে যারা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখামাত্রই ‘গুপ্ত’ সম্বোধন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন, ‘গুপ্ত’ তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটিই নাম- ‘গুপ্ত’। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখিনি। তারা মিশে ছিল ৫ তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে, তলে তলে।
গত শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি জানান, তিনি কিংবা তার স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বাকি অংশ পড়ুন...












