ইরানে হামলা চালাতে ‘উস্কানি’ দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী
, ১২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানে হামলা চালাতে উস্কানি দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। গত জুমুয়াবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কয়েকজনের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে সৌদির এ প্রিন্স বলেন, ট্রাম্প ইরানে হামলা চালানোর যে হুমকি দিচ্ছে, সে যদি হুমকি অনুযায়ী হামলা না চালায় তাহলে ইরানের সরকার আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, সৌদি আরব প্রকাশ্যে ইরানে হামলা চালানোর বিরুদ্ধে বলে আসছে। তিন সপ্তাহ আগেও ক্রাউন প্রিন্স বিন সালমান ট্রাম্পকে ইরানে হামলা না চালাতে হুঁশিয়ারি দিয়েছিলো। তার অনুরোধের প্রেক্ষিতে ওই সময় হামলা পরিকল্পনা স্থগিত করে ট্রাম্প। কিন্তু এখন সৌদির প্রতিরক্ষাবমন্ত্রী উল্টো অবস্থান ব্যক্ত করেছে। সে হামলা চালানোর জন্য পক্ষে কথা বলেছে।
প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই; একইসঙ্গে অত্যন্ত আস্থাভাজন ও কাছের লোক।
এক্সিওস জানিয়েছে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, ট্রাম্পের বিশেষ দূত উইটকোফ এবং সেনাপ্রধান জেনারেল কেইনের সঙ্গে দীর্ঘ বৈঠক করে প্রিন্স খালিদ। ওই বৈঠকের মূল বিষয় ছিল ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা।
এরপর গতকাল জুমুয়াবার ওয়াশিংটনে মধ্যপ্রাচ্যবিষয়ক ১৫ জন বিশেষজ্ঞ পর্যবেক্ষক এবং পাঁচটি ইহুদি সংস্থার সঙ্গে বৈঠক করে। সেখানেই খালিদ মন্তব্য করে, ট্রাম্পের এত হুমকির পর ইরানে এখন যুক্তরাষ্ট্রের হামলা চালাতে হবে। নয়ত ইরান সরকার আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। তার দাবি, এ মুহূর্তে যদি ইরানে হামলা না হয়, তাহলে বিষয়টি ইরানের সরকারকে আরও শক্তিশালী করবে।
দুটি সূত্র এক্সিওসকে বলেছে, মার্কিন মন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে সে যেসব কথা বলে এসেছে, সেটিরই পুনরাবৃত্তি হয়ত সে করেছে। অর্থাৎ তারা মনে করছে, ইরানে হামলা চালাতে মার্কিন সরকারকেও সম্মতি দিয়ে এসেছে সৌদির মন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












