আল ইহসান ডেস্ক:
ইরানে হামলার জন্য কুয়েতের ভূখ- ব্যবহার করা হলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা। গোষ্ঠীটি জানিয়েছে, প্রয়োজনে তারা কুয়েত-ইরাক সীমান্ত ভেঙে ফেলবে।
গত মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, কুয়েতের ভূখ- ব্যবহার করে ইরানে হামলা কিংবা সিরিয়ার ভূখ- ব্যবহার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু বানানো হলে তা আঞ্চলিক সীমান্ত লঙ্ঘনের শামিল হবে। বিবৃতিতে বলা হয়, ‘সে ক্ষেত্রে ইরাকি প্রতিরোধ শক্তি একইভাবে সীমান্ত ভেঙে দিয়ে প্রতিশোধমূলক ব বাকি অংশ পড়ুন...
জয়পুরহাট সংবাদদাতা:
মাঠে এক শতক জমিও নেই, কোনোদিন ব্যাংকের ধারে কাছেও যাননি। অথচ বাড়িতে এসেছে ঋণখেলাপির লাল নোটিশ। শুধু জীবিতরাই নন, ১৫-২০ বছর আগে মারা যাওয়া ব্যক্তিদের নামেও তোলা হয়েছে কৃষিঋণ।
জয়পুরহাটের কালাইয়ে অগ্রণী ব্যাংকে এমন ভূতুড়ে ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে। কৃষকদের নাম-ঠিকানা ও জমির ভুয়া কাগজ বানিয়ে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির কালাই শাখার তৎকালীন ব্যবস্থাপক নূরুল ইসলামের বিরুদ্ধে।
কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার নূর আলম ম-ল হতভম্ব হয়ে বলেন, ‘কোথায় ব্যাংক আছে তা-ও জানি না। নাম-ঠিকানা ব্যবহার করে ভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
একজন কাস্টমার কল দিয়ে বলেন, যদি আমাকে ৫ লিটার পেট্রল ম্যানেজ করে দিতে পারেন তাহলে আমি আপনাদের শোরুম থেকে নতুন একটি বাইক ক্রয় করবো। সেই কাস্টমারকে জ্বালানি তেল ম্যানেজ করে দিতে না পারায় তিনি আর আমাদের শোরুম থেকে মোটরসাইকেলটি ক্রয় করেননি।
দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে মোটরসাইকেল বিক্রয়ের দুর্দশার চিত্র তুলে ধরে এভাবেই বলছিলেন ভোলা শহরের উকিলপাড়ায় অবস্থিত হিরো শোরুমের ম্যানেজার কাওসার আহমেদ জাবের।
জাবের বলেন, ঈদের আগে থেকেই জ্বালানি তেলের কিছুটা সংকট থাকলেও আমাদের শোরুম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক রাজধানীর অভিজাত এলাকা থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন; কিন্তু এসব সম্পদ আবার তিনি একা ভোগ করছেন না। এর ভাগ অন্য সহকর্মীদের মধ্যে বিলি-বণ্টনও করছেন! তার সম্পদের ভাগ পাওয়া ব্যক্তিদের তালিকায় সাবেক প্রভাবশালী পলাতক আইজিপি থেকে শুরু করে আরো বেশ কয়েকজন দুর্নীতিবাজ ও বিতর্কিত পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এর বাইরেও বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের পলাতক আওয়ামী লীগ নেতাকে টাকা পাঠাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে আইনমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়, তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। শুধুমাত্র বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট কতটি মামলা দায়ের করা হয়েছিল, সে সম্পর্কে সরকারের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় সংসদ অধিবেশনে সরাসরি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সংবিধান সংশোধনে অচিরেই ১৫ থেকে ২০ সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনির। বিরোধীদলও এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা করেছেন তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির ৩য় বৈঠক শেষে একথা জানান চীফ হুইপ।
তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে আমরা সকল দলের প্রতিনিধিদের রাখতে চাই। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সংবিধান সংশোধনের কমিটি করতে চাই।
বিরোধীদলের সংসদ সদস্যরা জানান, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য দর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর এখন পর্যন্ত নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, গ্যাস, পানি ও বিদ্যুতের খরচ অস্বাভাবিকভাবে বেড়েছে। ফল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনোভাবেই ব্যাংকিং ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর।
সভায় জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকার আর ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না। বরং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার দিকে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব ভবনে কর্মকর্তাদের সঙ্গে বাজেট ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার এখন ঋণনির্ভর অর্থনীতির পরিবর্তে বিনিয়োগনির্ভ বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) থেকে শুরু হয়েছে সুন্দরবনে দুই মাসব্যাপী মধু আহরণ মৌসুম, যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত। তবে বনদস্যুর নির্যাতন ও মুক্তিপণ দাবির ভয়কে সঙ্গে নিয়ে যাত্রা করতে হচ্ছে তাদের।
খুলনার কয়রার মৌয়াল আবুল কালাম জানান, বন বিভাগকে কর দিয়ে অনেক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের উদ্বোধন। তিনি বলেন, পৃথিবীজুড়ে সুন্দরবনের মধুর বিশেষ চাহিদা রয়েছে।
কিন্তু এই মধু সংগ্রহের পথে পথে মৌয়ালদের রয়েছে অনেক বাধা। বাঘের আক্রমণ এর মধ্যে অন্যতম। মধু সংগ্রহে গিয়ে এই বাঘের আক্রমণে প্রাণ হারিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সার, ডিজেল ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব এবং চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় সংশোধনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত চলতি বছরের সিসিজিপির ১৩তম বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে মোট ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে ৬টি প্রস্তাব অনুমোদন করা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ৪টি প্রস্তাব প্রত্যাহার করে নেয়।
অনুমোদিত বাকি অংশ পড়ুন...












