সুন্দরবনে মধু সংগ্রহ শুরু:
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
, ০২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
খুলনা সংবাদদাতা:
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) থেকে শুরু হয়েছে সুন্দরবনে দুই মাসব্যাপী মধু আহরণ মৌসুম, যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত। তবে বনদস্যুর নির্যাতন ও মুক্তিপণ দাবির ভয়কে সঙ্গে নিয়ে যাত্রা করতে হচ্ছে তাদের।
খুলনার কয়রার মৌয়াল আবুল কালাম জানান, বন বিভাগকে কর দিয়ে অনেক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের উদ্বোধন। তিনি বলেন, পৃথিবীজুড়ে সুন্দরবনের মধুর বিশেষ চাহিদা রয়েছে।
কিন্তু এই মধু সংগ্রহের পথে পথে মৌয়ালদের রয়েছে অনেক বাধা। বাঘের আক্রমণ এর মধ্যে অন্যতম। মধু সংগ্রহে গিয়ে এই বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন কয়রা, দাকোপ ও সাতক্ষীরার দেড় শতাধিক মৌয়াল। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে বনদস্যু আতঙ্ক।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর সুন্দরবন পশ্চিমে খুলনা রেঞ্জে ৭০০ কুইন্টাল মধু ও ২১০ কুইন্টাল মোম এবং সাতক্ষীরা রেঞ্জে ১১০০ কুইন্টাল মধু এবং ৬০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখান থেকে প্রায় ৩০ লাখ টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সূত্র জানায়, পূর্ব সুন্দরবন থেকে মধু আহরণকারী মৌয়ালের সংখ্যা এক হাজার ৩০০। এ বছর ৭০০ কুইন্টাল মধু, ২০০ কুইন্টাল মোম আহরণ এবং এই খাত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কুইন্টাল মধুর জন্য মৌয়ালদের এক হাজার ৬০০ টাকা এবং মোমের জন্য দুই হাজার ৪০০ টাকা রাজস্ব দিতে হবে।
প্রাথমিকভাবে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন গাছে ফুটেছে রংবেরঙের ফুল, যার কারণে মৌমাছিরা মধু সংগ্রহে মুখরিত। মৌয়ালরা প্রধানত খলিশা, গরান, পশুর ও হারগোজা গাছের ফুলের মধু সংগ্রহ করবেন।
সুন্দরী ও গেওয়া গাছে ফুল মে মাসের শেষে ফোটে। কিন্তু জুন থেকে তিন মাসের জন্য বনজসম্পদ আহরণের ওপর নিষেধাজ্ঞা থাকায় এই ফুলের মধু সংগ্রহের অনুমতি পান না।
কয়রার মহেশ^রীপুর এলাকার মৌয়াল আবু ইছা ও আফজাল হোসেন জানান, গত বছর ১২ সদস্যের দলের প্রত্যেক সদস্য দুই মণের বেশি মধু পেয়েছিলেন। মৌসুমে খরচ প্রতিজন প্রায় ১০ হাজার থেকে ১৩ হাজার টাকা। আর দুই মণ মধু বিক্রি করে আয় হতো প্রায় ৮০ হাজার টাকা। এ বছর আট সদস্য নিয়ে দলবেঁধে বন বিভাগ থেকে পাশ নিয়ে প্রথম দিনেই মধু আহরণের উদ্দেশ্যে রওনা দেবেন।
বনদস্যুদের উৎকোচ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূলের দাম বৃদ্ধি, মৌসুম শুরুর আগে চুরি করে মধু সংগ্রহ, মোটা সুদে মহাজনের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়াসহ এ বছর আশানারূপ বৃষ্টি না হওয়ায় কাক্সিক্ষত মধু না পেলে লোকসানের চিন্তায় রয়েছেন তারা।
পাশ (অনুমতি পত্র) নিতে আসা কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনসংলগ্ন শাকবাড়িয়া নদীতে নৌকায় অবস্থানরত ৬ নম্বর কয়রা গ্রামের মৌয়াল মোস্তফা শেখ বলেন, প্রতিবছরই জীবনের ঝুঁকি নিয়েই মধু সংগ্রহ করতে হয় তাদের। বনের ভেতর রয়েল বেঙ্গল টাইগার, বিষধর সাপসহ নানা বন্যপ্রাণীর পাশাপাশি প্রতিকূল পরিবেশ তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
এছাড়া সম্প্রতি সময়ে বনদস্যুদের উপদ্রব বেড়ে যাওয়ায় তারা শঙ্কিত এবং মৃত্যুভয় উপেক্ষা করেই তারা জীবনের তাগিদে মধু আহরণে যাচ্ছেন বলে জানান এ মৌয়াল। তিনি জানান, মুক্তিপণের দাবিতে একদিন আগেও এজন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।পরে কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হন ওই জেলে। সুন্দরবনে মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাসানুর রহমান জানান, মৌয়ালদের ১৪ দিন করে পাস দেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












