পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
, ০২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক রাজধানীর অভিজাত এলাকা থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন; কিন্তু এসব সম্পদ আবার তিনি একা ভোগ করছেন না। এর ভাগ অন্য সহকর্মীদের মধ্যে বিলি-বণ্টনও করছেন! তার সম্পদের ভাগ পাওয়া ব্যক্তিদের তালিকায় সাবেক প্রভাবশালী পলাতক আইজিপি থেকে শুরু করে আরো বেশ কয়েকজন দুর্নীতিবাজ ও বিতর্কিত পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এর বাইরেও বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের পলাতক আওয়ামী লীগ নেতাকে টাকা পাঠাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা গাজী মোজাম্মেল হক নিজের প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এই নিয়ে এর আগে গণমাধ্যমে ফলাও করে খবর ছাপা হয়েছে। এসব খবর পর্যালোচনা ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারি দায়িত্ব পালনের আড়ালে তিনি গড়ে তুলেছেন এক অদৃশ্য সা¤্রাজ্য। তার বিরুদ্ধে জমি দখল, জোরপূর্বক ক্রয়, টেন্ডার নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তার করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে উঠে এসেছে, মোজাম্মেলের উপার্জিত বিপুল অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে অনেকে অভিযোগ করেছে। এই অর্থ ব্যবহার করে তার ঘনিষ্ঠজনদের বিদেশে বাড়ি, গাড়ি এবং বিলাসবহুল জীবনযাপনের ব্যবস্থা করা হয়েছে। এমনকি ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত করা হচ্ছে।
জানা গেছে, তার অধীন কাছের পলাতক পুলিশের কর্মকর্তারাও রয়েছেন। তারা মোজাম্মেলের অর্থায়নেই পাশর্^বর্তী দেশ ভারতসহ ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিলাসবহুল জীবন যাপন করছেন। সেখানে তারা দামি অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল গাড়ি এবং উচ্চমানের জীবনযাত্রার সুবিধা ভোগ করছেন।
মোজাম্মেলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো তথাকথিত ‘আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি’। নামের সঙ্গে ‘পুলিশ’ শব্দটি যুক্ত থাকলেও প্রকল্পটির সঙ্গে সরকারি কোনো অনুমোদন বা সরাসরি সম্পৃক্ততা নেই বলে দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের।
স্থানীয় লোকজনের অভিযোগ, এই প্রকল্পের জন্য ব্যাপকভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে জোরপূর্বক। অনেক ক্ষেত্রে মানুষকে ভয় দেখানো হয়েছে, এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে। ফলে বাধ্য হয়ে অনেকেই তাদের পৈতৃক জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
গাজী মোজাম্মেলের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, ক্ষমতার প্রভাব ব্যবহার করে তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে রাখার চেষ্টা করছেন।
অনুসন্ধানে আরো জানা গেছে, মোজাম্মেল একা নন, তার সঙ্গে জড়িত রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই চক্রের সদস্যরা বিভিন্ন পর্যায়ে প্রশাসন, ব্যবসা ও রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের সহায়তায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা সহজ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চার জেলায় নতুন ডিসি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












