‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
, ০২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
একজন কাস্টমার কল দিয়ে বলেন, যদি আমাকে ৫ লিটার পেট্রল ম্যানেজ করে দিতে পারেন তাহলে আমি আপনাদের শোরুম থেকে নতুন একটি বাইক ক্রয় করবো। সেই কাস্টমারকে জ্বালানি তেল ম্যানেজ করে দিতে না পারায় তিনি আর আমাদের শোরুম থেকে মোটরসাইকেলটি ক্রয় করেননি।
দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে মোটরসাইকেল বিক্রয়ের দুর্দশার চিত্র তুলে ধরে এভাবেই বলছিলেন ভোলা শহরের উকিলপাড়ায় অবস্থিত হিরো শোরুমের ম্যানেজার কাওসার আহমেদ জাবের।
জাবের বলেন, ঈদের আগে থেকেই জ্বালানি তেলের কিছুটা সংকট থাকলেও আমাদের শোরুমের মোটরসাইকেল বিক্রির পরিসংখ্যান মোটামুটি সন্তোষজনক ছিল। গত ১ সপ্তাহ ধরে তেলের সংকট বাড়ায় মোটরসাইকেল বিক্রির হার আশঙ্কাজনক হারে কমেছে। ঈদের পর থেকে ৩০ মার্চ পর্যন্ত একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে। স্টাফসহ শোরুমের অন্যান্য খরচ মিলিয়ে দৈনিক প্রায় ৪ হাজার টাকার বেশি খরচ হচ্ছে। অথচ বেচাবিক্রি নেই। প্রতিটি বাইকের ওপর মূল্যছাড় (অফার) থাকা স্বত্বেও বিক্রি হচ্ছে না। অন্যদিকে, কাস্টমার তাদের মোটরসাইকেল সার্ভিসিং করাতেও আসছেন না। জ্বালানি তেলের কারণে আমরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত।
ভোলা জেলায় মোট ১৩টি নতুন মোটরসাইকেল বিক্রির বিভিন্ন ব্রান্ডের শোরুম রয়েছে। এরমধ্যেই ভোলা শহরে ৫টি, লালমোহনে ২টি ও চরফ্যাশনে ৬টি।
সুজুকি মোটরসাইকেল শোরুমের ম্যানেজার মেহেদী হাসান নাঈম আক্ষেপ করে বলেন, গত বছরের তুলনায় এ বছরের শুরু থেকে মোটরসাইকেল বিক্রি কম হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতি চলমান ও হরমুজ প্রণালী বন্ধ থাকায় গত ১ সপ্তাহে মাত্র একটা বাইক বিক্রি হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। এ সপ্তাহে এখনও একটি বাইক ও বিক্রি হয়নি।
ইয়ামাহা শোরুমের ম্যানেজার মাহিয়া ইসলাম বলেন, আমাদের মোটরসাইকেল বিক্রিতে বলা চলে ধস নেমেছে। গত ঈদে চাঁদরাতে আমাদের শোরুমের সকল মোটরসাইকেল বিক্রি হয়েছে। অথচ এবারের ঈদুল ফিতরের ১ সপ্তাহ আগে থেকে আজকে পর্যন্ত মাত্র ৭টা মোটরসাইকেল বিক্রি হয়েছে। জ্বালানি তেলের সংকটে আমরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত।
টিভিএস শোরুমের ম্যানেজার নুরনবী বলেন, আসলে পেট্রল-অকটেন ছাড়া মোটরসাইকেল চালানো সম্ভব নয়। জ্বালানি তেলের সংকটে ঈদের পর থেকে বিক্রির অবস্থা খুবই খারাপ। কাস্টমার মোটরসাইকেল কেনার চিন্তার আগে তেল কেনার চিন্তা করে। ঈদের পর থেকে এখনো একটি বাইক ও বিক্রি করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)