নিজস্ব প্রতিবেদক:
ইউরোপ থেকে আনা হয়েছিল ৫০ হাজার সড়কবাতি। বলা হয়েছিল, এসব বাতিতে ৫০ শতাংশ বিদ্যুৎ খরচ কমবে, রাতের বেলা ঝলমলে আলোতে আগের চেয়ে নাগরিকের হাঁটাচলা ৩০ শতাংশ বাড়বে। এমনকি আধুনিক এসব বাতি কেন্দ্রীয় তদারকির মাধ্যমে জ্বালানো-নেভানো এবং কোথাও অকেজো হলে স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। ১০ বছরের ওয়ারেন্টিযুক্ত এসব বাতি লাগানোর পরের পাঁচ বছর তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সরবরাহকারী প্রতিষ্ঠানের। কোনো বাতির আলো ৭০ শতাংশে নেমে এলে সেটাও বদল করার শর্ত ছিল চুক্তিতে। প্রকল্প শেষে জানা গেছে, এসবই ‘ফাঁকা বুলি’!
রাজধানীর উত্তর সিট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী, পাবনা ও নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তিন জেলায় গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৬টায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
দেশের ছয় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া এই তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বর্তমান সরকারের ঘাড়ে পা দিয়ে ভারত আমাদের শিক্ষানীতি দখল করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ।
শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে ‘বর্তমান শিক্ষানীতি, নতুন শিক্ষাক্রম ও জাতির ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
আবদুল বাছিত আজাদ বলেন, বর্তমান শিক্ষাক্রমে মূল শিক্ষাকে গণশিক্ষার স্তরে নামিয়ে দেয়া হয়েছে। বিজ্ঞান ও ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করা হয়েছে। এই শিক্ষানীতি থেকে ভালো কিছু আশা করা যায় না। ভারত এই সরকার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কিছুটা বেড়েছে। তবে ফিলিং স্টেশনে গ্যাসের চাপ আগের চেয়ে বাড়লেও চাহিদা অনুযায়ী সংকট কাটেনি। এতে গণপরিবহন-সংকটের কারণে চাকরিজীবীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
নগরের ৪টি গুরুত্বপূর্ণ মোড়ে গিয়ে দেখা গেছে, চাকরিজীবীরা গণপরিবহনের জন্য অপেক্ষায় আছেন। সড়কে যানবাহন ছিল প্রয়োজনের তুলনায় কম। গ্যাসচালিত অটোরিকশা ছিল হাতে গোনা।
মূলত কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকায় দেশের পূ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘাত বাড়ালে ইসরায়েলকে উচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা। জুমুয়াবার এক বিবৃতিতে এই হুশিয়ারি দেন হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাশিম।
নাইম কাশিম বলেন, ইসরায়েল যদি তার আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে এর জবাবে তাদের মুখে সত্যিকারের চড় দেওয়া হবে।'
নাইম কাশিম আরও বলেন, সীমান্তে স্থিতিশীলতার যে কোনো পুনঃপ্রতিষ্ঠা গাজায় আগ্রাসনের অবসান এর উপর নির্ভরশীল। শত্রুদের জানা উচিত, আমরা প্রস্তুত। অন্তহীন আগ্রাসনের প্রস্তুতি যেমন আমাদের আছে, তেমনি আগ্রাসন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় বন্দী ইসরায়েলি জিম্মিদের বেশ কয়েকটি পরিবার বলেছে তারা নেতানিয়াহু সরকারের ওপর আস্থা হারিয়েছে। জুমুয়াবার তারা গাজায় বন্দীদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর উপর চাপ দেয়ার জন্য আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে তাদের পরিবারের কয়েক ডজন সদস্য জুমুয়াবার গভীর রাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে সিজারিয়াতে তার বাড়ি ঘেরাও করেছে। খবর আনোদুলুর।
প্রতিবেদনটিতে ইসরায়েলের বার্তা সংস্থা কানের বরাতে বলা হয়, জিম্মিদের পরিবারকে উদ্ধারে ইসরায়েল সরকারের উপর পরিবারের পক্ষ থেকে চাপ অ বাকি অংশ পড়ুন...












