মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পবিত্র মদীনা শরীফ উনার মাঝে অবস্থানকালীন সময় সম্মানিত জিহাদ ও অভিযানসমূহ (১)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, সকাল ৪:১০
পবিত্র মদীনা শরীফ উনার মাঝে অবস্থানকালীন সময় সম্মানিত জিহাদ ও অভিযানসমূহ (১)
পবিত্র দ্বীন ইসলাম উনার শত্রুদের বিরুদ্ধে জিহাদকে কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন-
غَزْوَةٌ গাযওয়াহ, سَرِيَةُ সারিয়াহ, جَيْشُ জাইশ ও بَعْثُ বা’ছ ইত্যাদি।
এগুলোর মধ্যে غَزْوَةٌ গাযওয়াহ এখানে আলোচ্য বিষয়।
সারিয়ার سَرِيَةُ সংজ্ঞা:
যে সমস্ত জিহাদে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সরাসরি অংশগ্রহণ করেননি সে সমস্ত জিহাদকে সারিয়া বলে।
غَزْوَةٌ গাযওয়াহ উনার সংজ্ঞা:
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে সমস্ত বড় জিহাদে অংশগ্রহণ করে জিহাদ পরিচালনা করেছেন সে সমস্ত জিহাদকে ‘গাযওয়াহ’ বলা হয়।”
সমস্ত গাযওয়াহতেই মুসলমানগণ বিজয় লাভ করেছিলেন। সেগুলো হচ্ছে-

১. غَزْوَةُ الْعُشَيْرَةَ গাযওয়াতুল উশাইরাহ:
যা সংঘটিত হয়েছিল ২য় হিজরীর পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাসে। কারো কারো মতে পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাসে। তবে প্রথম মতটিই অধিক গ্রহণযোগ্য। (সীরাতুদ দিমইয়াত্বী, আল ইমতা’)
২. سَفْوَانٌ غَزْوَةُ গাযওয়াতু সাফওয়ান:
এ গাযওয়াহ উনাকে ‘গাযওয়াহতু বদরিল ঊলা’ও বলা হয়। গাযওয়াতুল উশাইরাহ উনার কয়েকদিন তথা প্রায় ১০ দিন পর এ জিহাদ সংঘটিত হয়। (সীরাতুশ শামী, সীরাতুদ দিমইয়াত্বী)
৩. غَزْوَةُ بَدْرِ الْكُبْرَىُ গাযওয়াতু বদরিল কুবরা:
এ গাযওয়াহ উনাকে ‘বদরুল উযমা, বদরুল ক্বিতাল ও বদরুল ফুরকানও বলা হয়। কেননা, মহান আল্লাহ পাক তিনি এ জিহাদের মাধ্যমে হক্ব ও বাত্বিলের পার্থক্য সৃষ্টি করে দেন। ২য় হিজরী উনার পবিত্র ১৭ই রমাদ্বান শরীফে পবিত্র মদীনা শরীফ থেকে ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে বদর নামক স্থানে কুরাঈশ কাফিরদের বিরুদ্ধে এ জিহাদ সংঘটিত হয়। মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ মতান্তরে ৩১৪ বা ৩১৫ জন। কাফিরদের সংখ্যা ছিল ১০০০ জন। তুমুল জিহাদের পর মুসলমানগণ বিজয় লাভ করেন আর কাফিররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। জিহাদে মুসলমানদের ১৪ জন শহীদ হন। আর কাফিরদের ১১ জন নেতাসহ ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। (দিমইয়াত্বী, ইবনে আসাকির, ইবনে হিশাম)
৪. غَزْوَةُ بَنِىْ سَلِيْمُ গাযওয়াতু বনী সালীম:
গাযওয়াতুল্ বদর উনার ৭ দিন পর এ জিহাদ সংঘটিত হয়। (আবূ দাঊদ শরীফ)
৫. غَزْوَةُ بَنِىْ قَيْنُقَاعِ গাযওয়াতু বনী কাইনুক্বা:
এ জিহাদ ইহুদীদের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল।
৬. غَزْوَةُ قَرْقَرَةِ الْقَدْرِ গাযওয়াতু ক্বরক্বরাতিল্ ক্বদর:
এ গাযওয়াহ উনাকে ‘ক্বরীরাতুল ক্বদর ও ক্বরাক্বির’ও বলা হয়।
৭. غَزْوَةُ ذِىْ اَمْرٍ গাযওয়াহ যী আমার:
এ গাযওয়াহ উনাকে ‘গাযওয়াহতু আনমার ও গাযাওয়াতু গাতফান’ও বলা হয়। এ জিহাদ ৩য় হিজরী উনার সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ অর্থাৎ মাহে রবীউল আউওয়াল শরীফে সংঘটিত হয়।
৮. غَزْوَةُ نَجْرَانِ بِالْحِجَازٌ গাযওয়াহতু নাজরান বিল হিজায:
এ গাযওয়াহ উনাকে ‘গাযওয়াতু বাহরান’ও বলা হয়। ৩য় হিজরী উনার পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাসে এ জিহাদ সংঘটিত হয়।
৯. غَزْوَةُ اُحُدِ গাযওয়াহ উহুদ:
উহুদ মদীনা শরীফ উনার একটি পাহাড়ের নাম। জমহুর উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের মতে, ৩য় হিজরী উনার শাওওয়াল শরীফ মাসের ৭ তারিখ এ জিহাদ সংঘটিত হয়। এতে মুসলমানগণ বিজয় লাভ করেন। আর কাফিররা পরাজিত হয়। এ জিহাদেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা দাঁত মুবারক শহীদ হয় এবং ৭০ জন ছাহাবী শাহাদাত বরণ করেন। (দিমইয়াত্বী, ইবনে হিশাম, বুখারী শরীফ, তিরমিযী শরীফ)
১০. غَزْوَةُ حَمْرَاءِ الْأَسَدَ গাযওয়াতু হামরায়িল আসাদ:
১১. غَزْوَةُ بَنِىْ اَلْنَضِيْرٌ গাযওয়াহ বনী নদ্বীর:
বনী নদ্বীর ছিল মদীনা শরীফ উনার ইহুদী সম্প্রদায়। এদের বিরুদ্ধে এ জিহাদ হয়েছিল। ৪র্থ হিজরী উনার সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ অর্থাৎ রবীউল আউওয়াল শরীফ মাসে এ জিহাদ সংঘটিত হয়। (বুখারী শরীফ, ইবনু কাছীর, ইবনু ইসহাক্ব)
১২. غَزْوَةُ ذَاتِ الرِّقَاعِ গাযওয়াহ যাতির রিক্বা:
এ গাযওয়াহ উনাকে “গাযওয়াতু মাহারিব, গাযওয়াতুল্ আয়াজীব, গাযওয়াতু তাগলাবাহ, গাযওয়াতু ছা’লাবাহ ও গাযওয়াতু বনী আনমার”ও বলা হয়। এ জিহাদ ৪র্থ হিজরী উনার সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ অর্থাৎ মাহে রবীউল আউওয়াল শরীফ, মতান্তরে: পবিত্র রবীউছ ছানী শরীফ, মতান্তরে: পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাসে সংঘটিত হয়েছিল। (ইবনে ইসহাক, দিমইয়াত্বী, ইবনে কাছীর) (আগামী পর্বে সমাপ্য)।

-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ৫ ঘণ্টা আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১ দিন আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৬ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬