হামাসের বীরত্ব:
দখলদার ইসরায়েলকে হিজবুল্লাহর কড়া হুঁশিয়ারি
‘হামাসকে হারানো সম্ভব নয়’ : ইসরাইলী সন্ত্রাসীদের মন্ত্রীর স্বীকারোক্তি
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘাত বাড়ালে ইসরায়েলকে উচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা। জুমুয়াবার এক বিবৃতিতে এই হুশিয়ারি দেন হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাশিম।
নাইম কাশিম বলেন, ইসরায়েল যদি তার আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে এর জবাবে তাদের মুখে সত্যিকারের চড় দেওয়া হবে।'
নাইম কাশিম আরও বলেন, সীমান্তে স্থিতিশীলতার যে কোনো পুনঃপ্রতিষ্ঠা গাজায় আগ্রাসনের অবসান এর উপর নির্ভরশীল। শত্রুদের জানা উচিত, আমরা প্রস্তুত। অন্তহীন আগ্রাসনের প্রস্তুতি যেমন আমাদের আছে, তেমনি আগ্রাসন বন্ধ করার মানসিকতাও আমাদের আছে।'
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে গাজা সমর্থিত হামাসের আশ্চর্যজনক হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী এবং হামাস সমর্থিত হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হয়েছে।
হিজবুল্লাহ ইসরায়েলে তিনটি হামলার দাবি করেছে। যার মধ্যে সীমান্তে ব্যাপক ধ্বংসযজ্ঞের ক্ষমতাসম্পন্ন বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে দুইটি ছোঁড়া হয়েছে। হিজবুল্লাহর সংসদীয় ব্লকের প্রধান মোহাম্মদ রাদ বলেছেন, ইসলামি প্রতিরোধের জন্য লেবাননে যা আছে তার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরাইল মোটেও প্রস্তুত নয়।
‘হামাসকে হারানো সম্ভব নয়’: ইসরাইলী সন্ত্রাসীদের মন্ত্রী
ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাসকে হারানো কোনোভাবেই সম্ভব নয় বলে স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি। সে বলেছে, হামাসকে পুরোপুরিভাবে পরাজিত করার যে আলোচনা চলছে সেটি কার্যত অবাস্তব।
তার মতে, নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করতে সামরিক চাপ প্রয়োগের কথা বললেও; জিম্মিদের জীবিত ফিরে পেতে হলে হামাসের সঙ্গে চুক্তি করা ছাড়া কোনো উপায় নেই।
গাদি আরও জানিয়েছে, গত ১১ অক্টোবর লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছিল যুদ্ধকালীন মন্ত্রীসভা। কিন্তু সে এবং অপর মন্ত্রী বেনি এই সিদ্ধান্ত থেকে সবাইকে নিবৃত করে।
সে স্বীকার করে বলেছে, ওইদিন মন্ত্রীসভার বৈঠকে তারা উপস্থিত থাকায় ইসরায়েল ‘মারাত্মক ভুল’ থেকে বেঁচে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












