ঢাকার সড়কে অকেজো বাতি, রাত নামলেই অন্ধকার
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ইউরোপ থেকে আনা হয়েছিল ৫০ হাজার সড়কবাতি। বলা হয়েছিল, এসব বাতিতে ৫০ শতাংশ বিদ্যুৎ খরচ কমবে, রাতের বেলা ঝলমলে আলোতে আগের চেয়ে নাগরিকের হাঁটাচলা ৩০ শতাংশ বাড়বে। এমনকি আধুনিক এসব বাতি কেন্দ্রীয় তদারকির মাধ্যমে জ্বালানো-নেভানো এবং কোথাও অকেজো হলে স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। ১০ বছরের ওয়ারেন্টিযুক্ত এসব বাতি লাগানোর পরের পাঁচ বছর তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সরবরাহকারী প্রতিষ্ঠানের। কোনো বাতির আলো ৭০ শতাংশে নেমে এলে সেটাও বদল করার শর্ত ছিল চুক্তিতে। প্রকল্প শেষে জানা গেছে, এসবই ‘ফাঁকা বুলি’!
রাজধানীর উত্তর সিটির সড়কে প্রকল্পের কাজ শুরুর পর একদিকে বাতি জ্বলছিল, অন্যদিকে নিভছিল। উদ্বেগজনক খবর হলো, গত জুনে প্রকল্প শেষ হওয়ার ছয় মাসের মাথায় এখন প্রায় চার হাজার বাতির আলো পুরোপুরি নিভে গেছে। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ কোটি। তবু এ ব্যাপারে সংশ্লিষ্ট কারও ভ্রূক্ষেপ নেই।
নগরবাসী আর সংশ্লিষ্ট কাউন্সিলরের অভিযোগের পরও দীর্ঘদিন অন্ধকারে অকেজো বাতির সড়কগুলো। সংকট নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিজস্ব অর্থায়নে আধুনিক এলইডি বাতির জায়গায় সস্তা সিএফএল বাতি লাগালেও সেগুলো বেশিদিন টিকছে না। এদিকে সিটি করপোরেশন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের চিঠি চালাচালি আর বাতি অকেজো হওয়ার কারণ খুঁজতে খুঁজতে ঝুলে আছে মেরামতকাজ। ফলে নগরবাসী পড়েছেন ভোগান্তিতে।
এ ব্যাপারে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘চুক্তির শর্ত অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠান ত্রুটিপূর্ণ বাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। আর প্রাকৃতিক দুর্যোগে বাতি নষ্ট হলে তা ডিএনসিসি মেরামত করবে। এরই মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়বহির্ভূত মেরামত কার্যাদি সম্পাদনে প্রয়োজনীয় স্পেয়ার পার্টসসহ কিছুসংখ্যক কমপ্লিট এলইডি সড়কবাতির ফিটিংস সংগ্রহ করার জন্য সর্বমোট ৬ কোটি ২০ লাখ টাকায় প্রটোস্টার লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












