রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, হযরত জাবির ও হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনারা বলেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে ত্রিমুখী পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডাইভারশন ও ইউটার্ন বৃদ্ধি, দেশীয় প্রযুক্তির স্বয়ংক্রিয় সিগন্যাল স্থাপন এবং পথচারীদের জন্য সিগন্যালযুক্ত জেব্রা ক্রসিং চালুর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দেশীয় প্রযুক্তির সেমি-অটোমেটেড সিগন্যাল বাতি স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে আটটি পয়েন্টে এটি চালু হয়েছে এবং আরও ১৭টিতে কাজ চলছে। এ ব্যবস্থায় স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল-দুই ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। যানবাহনের চা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানী গুলশান ট্রাফিক সিগনালে একটি গাড়ি আটকানোর পর সেটির মালিকানা নিয়ে চরম বিভ্রান্তি দেখা দেয়। গাড়িতে থাকা ব্যক্তি প্রথমে দাবি করেন গাড়িটি তার খালার, আবার পরক্ষণেই বলেন এটি শোরুম থেকে নেওয়া হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি খালার পূর্ণ নাম বা মোবাইল নম্বর দিতে অস্বীকৃতি জানান।
গুলশানে গভীর রাতে একটি গাড়ির মালিকানা যাচাই করাকে কেন্দ্র করে এক ব্যক্তির সাথে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। গাড়ির সঠিক মালিকানা সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হয়ে ওই ব্যক্তি উল্টো দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে দেখে ন বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
বাজারে ফলের দাম ক্রেতাদের নাগালের বাইরে। পেঁপে ছাড়া সব ফলের দাম বেশি। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া দামের কারণে খেজুরের বিক্রি কমেছে। এতে করে খেজুর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন অনেক ব্যবসায়ী।
ফল ব্যবসায়ীরা জানান, বিদেশি আমদানি ফলের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে ক্রেতা কমেছে। বিক্রিও কমে গেছে। রমজান মাসে আশানুরূপ বিক্রি হচ্ছে না। ক্রেতারা দাম শুনে মুখ ফিরিয়ে নিচ্ছেন। খেজুরের আশানুরূপ বিক্রি নেই। প্রথম রমজানের চেয়ে কিছুটা দাম কমলেও ক্রেতারা ক্রয় করতে পারছেন না। এতে করে অনেক ব্যবসায়ীর খেজুর গুদামঘর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, তিনি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছেন তা বলতে পারবেন না এবং গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারের কোনো চেষ্টা করেননি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেরাকালে তিনি বলেন, ‘আমি সেনাপ্রধান থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না। যারা গুম হয়েছিল, তাদের কাউকে আমি উদ্ধারের চেষ্টা করি নাই। কারণ, এটা আমার দায়িত্বাধীন ছিল না এবং আমি জানতাম না, কে কখন কোথায় গুম হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কে বা কারা গুম হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে সামরিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার বিষয়টি যেন আর শুনতে না হয়, সে বিষয়টি ভারতের হাইকমিশনারকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সঙ্গে হাইকমিশনাররা বা অ্যাম্বাসেডররা সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। এট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দুর্বল বিনিয়োগ পরিবেশ ও সামষ্টিক অর্থনীতি চাপে থাকায় টানা তৃতীয় বছরের মতো কমেছে বেসরকারি বিনিয়োগ। ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বেসরকারি বিনিয়োগ দাঁড়িয়েছে ২২.০৩ শতাংশে, যা গত ১১ বছরের মধ্যে সর্বনি¤œ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতির কারণে সরকারি বিনিয়োগও টানা তৃতীয় বছরের মতো কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগ দাঁড়িয়েছে ৬.৫১ শতাংশে, যা আগের বছর ছিল ৬.৭৪ শতাংশ। এটি ২০১৩ সালের পর থেকে সর্বনি¤œ।
অর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ১০ লাখ বা ৩.০২ বিলিয়ন মার্কিন ডলার। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো দেশে এলো ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ১০ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স।
আর গত বছরের একই সময়ে এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ফেব্রুয়ার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সন্ত্রাসী হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিরাই এখন সরকারের অগ্রাধিকার। বিশেষ করে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাসী হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেখা গেছে, শনিবারের মতো রোববার সকালেও যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কা বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
নগরের চন্দনপুরা এলাকায় পুলিশ পাহারায় থাকা এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা চাঁদা না পেয়ে এ হামলা চালিয়েছে। এর আগে গত ২ জানুয়ারিও একই বাসায় গুলি করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে বাসাটিতে পুলিশ পাহারা ছিল।
মোস্তাফিজ বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করলাম। পাট, বীজ, সারও ইতোমধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে। যথাযথভাবে কৃষকরা যাতে সঠিকভাবে সার পায় সর্বোচ্চ তদারকির মধ্যে আমরা তা রেখেছি। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না, পর্যাপ্ত মজুত রয়েছে।
গততকাল শনিবার খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাট ব বাকি অংশ পড়ুন...












