চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় গুলি
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ আশির, ১৩৯৩ শামসী সন , ০১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
নগরের চন্দনপুরা এলাকায় পুলিশ পাহারায় থাকা এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা চাঁদা না পেয়ে এ হামলা চালিয়েছে। এর আগে গত ২ জানুয়ারিও একই বাসায় গুলি করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে বাসাটিতে পুলিশ পাহারা ছিল।
মোস্তাফিজুর রহমান বলেন, সন্ত্রাসী সাজ্জাদ প্রথমে ১০ কোটি টাকা, পরে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তার বাসায় একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। ভোরে মুখোশধারী চারজন অস্ত্রধারী বাসার পেছনের দিকে এসে ৬ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও বলেন, বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী বিষয়টি পুলিশ সদস্যদের জানালে তারা অবস্থান নেন। তবে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের হাতে পিস্তল, চাইনিজ রাইফেলসহ আধুনিক অস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।
ঘটনার ফুটেজে দেখা গেছে, মুখোশধারী চারজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে বাসার কাছে এসে গুলি ছুড়ছেন। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজনের হাতে দুটি পিস্তল ছিল। অন্যদের কাছে সাবমেশিনগান, চাইনিজ রাইফেল ও শটগান ছিল।
সাম্প্রতিক বয়ে যাওয়া শক্তিশালী তুষারঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলো যুক্তরাষ্ট্রের অজস্র ঘর-বাড়ি-প্রতিষ্ঠান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)