নিজস্ব সংবাদদাতা:
অতীতে সংসদে অপসংস্কৃতির চর্চা যেগুলো হয়েছে, সেগুলো মানুষের মন থেকে মুছে দেবেন বলে জানিয়েছেন বিএপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সংসদ সদস্যদের জন্য আয়োজিত দ্বিতীয় দিনের কর্মশালা শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে সংসদে অপসংস্কৃতির চর্চা যেগুলো হয়েছে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব।
তিনি বলেন, কর বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে; তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরিফুল হক বলেন, সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই সিলেটে এসব কর্মকা- বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।
প্রসঙ্গত, বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় দখলদার সন্ত্রাসী ইসরায়েলে উপস্থিত এক ভারতীয় সাংবাদিক জানিয়েছে, ১০০ ফুট গভীর পালানোকেন্দ্রগুলোও প্রাণহানি ঠেকাতে ব্যর্থ হয়েছে।
সে আরও জানায়, সতর্কবার্তার সাইরেন প্রায়ই অকেজো ছিল এবং মার্কিন-ইসরায়েলি মদতপুষ্ট এই যুদ্ধের মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ মৃতদেহের ফুটেজ ধারণ ও হাসপাতালে প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ভারতীয় সাংবাদিক মোহন ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি দখলদারদের ভয়াবহ পরিস্থিতির একটি তথ্য ফাঁস করে দিয়েছে। সে জানিয়েছে, এমনকি প্রায় ১০০ ফুট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ১৭ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রি শুরুর পরপরই রেলের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যাত্রীদের ব্যাপক চাপ দেখা যায়। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটি ৩০ লাখ হিট হয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
গত জুমুয়াবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৩ ডলার ছাড়িয়েছে, যা ২০২৩ সালের শরতের পর সর্বোচ্চ।
জ্বালানি বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার এই ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়া ছাড়াও হিটিং, খাদ্যপণ্য এবং আমদানিকৃত পণ্যের দাম বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাতার এ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
শিগগিরই কাঁচামাল সংকটে পড়ছে না দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। প্রতিষ্ঠানটির হাতে এখনও রয়েছে অপরিশোধিত তেলের বিপুল মজুত। যা দিয়ে চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন চার হাজার মেট্রিক টন করে তেল পরিশোধন করছে প্রতিষ্ঠানটি। যা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে যাচ্ছে ভোক্তাদের হাতে।
এরই মধ্যে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে আগামী ২১ মার্চ দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে একটি জাহাজ। ইরান যুদ্ধের কারণে ইস্টার্ন রিফাইনারির আরেকটি তেল ভর্তি জাহা বাকি অংশ পড়ুন...
(৩য় পর্ব)
আমেরিকা (ইউ এস) এমন এক পর্যায়ে প্রবেশ করেছে, যেটিকে রাশিয়া এবং চিনের বিরুদ্ধে এক নতুন ঠান্ডা লড়াই বলা যেতে পারে। এটিকে গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মধ্যে লড়াই বলে তুলে ধরার চেষ্টা বলে চালানো হলেও সাধারণ মানুষ এ কথা মানতে নারাজ। আমেরিকার এহেন অবস্থান গ্রহণের নেপথ্যে রয়েছে চিনা চ্যালেঞ্জের বিরুদ্ধে নিজের বিশ্বব্যাপী প্রাধান্য বজায় রাখার আকাক্সক্ষা।
বর্তমান বিশ্বের নজরে মার্কিন বিপত্তিগুলি- প্রথমে ভিয়েতনাম যুদ্ধ এবং পরবর্তী কালে ইরাক এবং আফগানিস্তানে বিপর্যয়কর হস্তক্ষেপ- তার প্রতিদ্বন্দ্বীদের অগ্রসর হওয়ার জায়গা বাকি অংশ পড়ুন...
ভিটামিন-সি রাসায়নিক নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড। এটি একটি অমøধর্মী জৈব যৌগ ও সাদা দানাদার পদার্থ। যা শাকসবজি ও টক ফলমূলে বেশি পাওয়া যায়। মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য এটি একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এর গুরুত্ব অপরিসীম। পাশাপাশি হাড় ও দাঁতের জন্যও ভিটামিন সি অনেক উপকারী। এটি ত্বকের টিস্যুর গঠনেও সরাসরি অংশ নেয়। যেকোনো ক্ষত খুব তাড়াতাড়ি সাড়িয়ে তুলতেও এই ভিটামিনের বিকল্প নেই। অ্যান্টি-অক্সিডেন্ট হিসাবে ক্ষতিকর ফ্রি-র্যাডিক্যাল থেকেও রক্ষা করে এটি। ভিটামিন-সি দাঁত ও বাকি অংশ পড়ুন...
বেশিরভাগ বিড়াল এক পাশ হয়ে ঘুমায়। বিড়ালের এই স্বভাব নিয়ে একদল গবেষক গবেষণা করেছে। কারেন্ট বায়োজলিতে সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়, বেশিরভাগ বিড়াল বাম পাশে কাত হয়ে ঘুমাতে বেশি পছন্দ করে। এই স্বভাবের পেছনে একটি কারণ হলো বিড়াল অনেক ঘুমায়।
শরীরের এক পাশ ব্যবহারের প্রবণতা:
গবেষকরা বলছেন, অনেক প্রাণীর শরীরের এক পাশ ব্যবহারে বিশেষ আগ্রহ থাকে। একে বলা হয় বিহ্যাভেরিওয়াল ল্যাটেরাইলিজেশন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, বেশিরভাগ মানুষ ডানহাতি, আর বেশিরভাগ ক্যাঙ্গারু বাঁহাতি। এশিয়ান হাতিদের ক্ষেত্রেও এমনটা দেখা যায়, ত বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
মুসলমান এবং আহলে কিতাব দাবিদারদের মধ্যে তথা মুসলমান এবং ইহুদী-খৃস্টানদের মধ্যে পার্থক্যের মূল বিষয়টি কি? বলাবাহুল্য, প্রধান ফারাককারী বিষয়টি হলো- তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা আন্দোলনের নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে প্রতিদিন সুর চড়িয়ে চলেছে মুর্খমন্ত্রী।
ভোটার তালিকা থেকে ব্যাপক সংখ্যক নাম বাদ দেওয়ার প্রতিবাদ মঞ্চ থেকে হুঙ্কার দিয়ে মমতা বলেছে, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেবো। পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছে সে।
গত জুমুয়াবার থেকে শুরু হওয়া ধর্মতলায় ধরনার দ্বিতীয় দিনে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধ পরিস্থিতির মধ্যে আংশিকভাবে ফ্লাইট চালু করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট নিশ্চিত হলেই কেবল যাত্রীদের বিমানবন্দরে আসতে হবে।
যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েকদিন ধরেই বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ হয়ে আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এরই মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানানো হয়েছে, আংশিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে।
দেশটির আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
তবে বিমানের ফ্লাইট নিশ্চিত হলেই কেবল বাকি অংশ পড়ুন...












