‘অতীতে সংসদে অপসংস্কৃতির চর্চা এবার মানুষের মন থেকে মুছে দেবো’
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
অতীতে সংসদে অপসংস্কৃতির চর্চা যেগুলো হয়েছে, সেগুলো মানুষের মন থেকে মুছে দেবেন বলে জানিয়েছেন বিএপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সংসদ সদস্যদের জন্য আয়োজিত দ্বিতীয় দিনের কর্মশালা শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে সংসদে অপসংস্কৃতির চর্চা যেগুলো হয়েছে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব।
তিনি বলেন, কর্মশালার আজ দ্বিতীয় দিনে সংবিধান, কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিজার), কাস্টমস কনভেনশন অব দ্য হাউস নিয়ে আলাপ হয়েছে এবং তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্ট-যে সমস্ত পার্লামেন্টের রেফারেন্স আমরা দিয়ে থাকি, হাউস অব কমনস এবং বিভিন্ন দেশের যারা শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেই সমস্ত দেশের পার্লামেন্টারি প্র্যাকটিসের ওপর আমরা কথা বলেছি। রেফারেন্স বুক আমরা দিয়েছি, বাংলাদেশেও অনেক কিছু রেফারেন্স বুক আছে, সেগুলোর কথা বলেছি। পার্লামেন্ট লাইব্রেরি যাতে আমরা ব্যবহার করি সে জন্য নসিহত করেছি।
‘এভাবে আলোচনা করে সংসদীয় চর্চায় নিজেদের শক্তিশালী ও সমৃদ্ধ করার চেষ্টা চালু রাখছি। আশা করি, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ^স্ত হবে যে, এ রকম একটি সংসদ তারা দেখতে চেয়েছিলেন।’ উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)