তথ্য ফাঁস করে দিলো প্রত্যক্ষদর্শী ভারতীয় সাংবাদিক:
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ১০০ ফুট গভীর বাঙ্কারেও দখলদারগুলো মারা যাচ্ছে
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় দখলদার সন্ত্রাসী ইসরায়েলে উপস্থিত এক ভারতীয় সাংবাদিক জানিয়েছে, ১০০ ফুট গভীর পালানোকেন্দ্রগুলোও প্রাণহানি ঠেকাতে ব্যর্থ হয়েছে।
সে আরও জানায়, সতর্কবার্তার সাইরেন প্রায়ই অকেজো ছিল এবং মার্কিন-ইসরায়েলি মদতপুষ্ট এই যুদ্ধের মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ মৃতদেহের ফুটেজ ধারণ ও হাসপাতালে প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ভারতীয় সাংবাদিক মোহন ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি দখলদারদের ভয়াবহ পরিস্থিতির একটি তথ্য ফাঁস করে দিয়েছে। সে জানিয়েছে, এমনকি প্রায় ১০০ ফুট গভীর পর্যন্ত তৈরি করা কিছু লুকানোকেন্দ্রও দখলদারদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং ভেতরে থাকা দখলদারদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
‘‘এমনকি প্রায় ১০০ ফুট গভীর পর্যন্ত তৈরি কিছু আশ্রয়কেন্দ্রও হতাহত ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। এমন খবরও আছে যে ওই আশ্রয়কেন্দ্রগুলোর ভেতরে মানুষ মারা গেছে।’’
সে ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর বিধিনিষেধের ওপর আলোকপাত করেছে। তার ভাষ্যমতে, কর্মকর্তারা হাসপাতাল গুলোতে প্রবেশের সুযোগ সীমিত করেছে এবং মৃতদেহগুলোর ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ওই সাংবাদিক যোগ করেছে যে, হতাহতের প্রকৃত সংখ্যা সম্পূর্ণভাবে প্রকাশ করা হচ্ছে না।
সে আগাম সতর্কবার্তার ব্যর্থতার দিকেও আঙুল তুলেছে। কিছু ক্ষেত্রে সতর্কতামূলক সাইরেন বাজেনি এবং উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সময়মতো আসন্ন বিপদ শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ওই সাংবাদিক সেখানে বসবাসরত ভারতীয় নাগরিকদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছে। সে তাদের বরাত দিয়ে জানিয়েছেন, কিছু জায়গায় বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং কেউ বেঁচে নেই।
সে বলেছে, যখন বোমা বিস্ফোরিত হয়, তখন সে দেখে না যে সেটি ভারতীয় না ইসরায়েলি। আপনি হয়তো ডানে-বামে গুলি থেকে বেঁচে যেতে পারেন, কিন্তু মিসাইল থেকে বাঁচবেন না। তারা বলে বাঙ্কারগুলো খুব মজবুত। আমরা এমন ১০০ ফুট গভীর বাঙ্কার দেখেছি যেখানে মানুষ মারা গেছে, কিন্তু আপনাদের সত্যটা জানানো হচ্ছে না। সরকার কিছু বলছে না।
“আপনি সেখানে মৃতদেহের ফুটেজ নিতে পারবেন না। হাসপাতালে যেতে পারবেন না। কোনো ঘটনা ঘটলে আমরা জানতেই পারি না জায়গাটি কোথায়। পরদিন সকালে যখন আমরা বা অন্য সাংবাদিকরা সেখানে পৌঁছাই, তখন তারা বলে মাত্র একজন মারা গেছে। কিন্তু স্থানীয় ইসরায়েলিরা, যারা হিমাচল থেকে সেখানে ঘুরতে গিয়েছিল, তারা জানিয়েছে সেখানে চারটি বাড়ি ধ্বংস হয়েছে এবং কেউ জীবিত নেই।”
সে আরও বলেছে, এটি প্রমাণ করে যে সেখানে বড় কোনো ঘটনা ঘটেছে। ওই সাংবাদিক উন্নত প্রযুক্তির দাবির বিপরীতে বর্তমান ঝুঁকির ওপর জোর দিয়েছে। সে ভোর ৫টার একটি ঘটনার কথা বর্ণনা করে বলেছে, তখন কোনো অ্যালার্ম বাজেনি, শুধু বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
“আমি সত্যি বলছি, তারা যে প্রযুক্তির বড়াই করে, সেই প্রযুক্তি অনুযায়ী অ্যালার্ম বাজার কথা ছিল। কিন্তু ভোর ৫টার ওই ঘটনার কথা যদি বলি, তখন কোনো অ্যালার্মই বাজেনি। শুধু 'বুম বুম' শব্দ শোনা যাচ্ছিল। আমরা বুঝতে পারলাম কোনো অ্যালার্ম ছাড়াই হামলা হয়েছে। সুতরাং, প্রযুক্তি ব্যর্থ হয়েছে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












