নিজস্ব সংবাদদাতা:
দেশজুড়ে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে একাধিক দাবি তুলে ধরেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির নেতারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে পাম্প মালিক ও কর্মচারীরা চরম চাপ, অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে কাজ করছেন। মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পেট্রোল পাম্পগুলো সচল রাখা কঠিন হয়ে পড়বে এবং প্রয়োজনে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্তও নিতে হতে পারে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে ৬টি জাহাজ থেকে এলপিজি, এলএনজি ও জ্বালানি তেল খালাস অব্যাহত রয়েছে। হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরও ৪টি জাহাজ দেশের পথে রয়েছে। এর মধ্যে একটি ১১ মার্চ বন্দর নৌসীমায় প্রবেশ করার কথা, দুটি আজ ১২ মার্চ এবং একটি ১৪ মার্চ প্রবেশ করবে।
সব জ্বালানিবাহী জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে যাতে দ্রুত খালাস স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ বিএনপিপন্থী নয় আইনজীবী গত মঙ্গলবার হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি তারা একটি ফৌজদারি মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য তালুকদার ইউনুসকে জামিন দেওয়ায় আদালতকক্ষে ভাঙচুর এবং সংশ্লিষ্ট বিচারক সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
বিচারক ফাহমিদা কাদের ও বিচারক আসিফ হাসানের বেঞ্চের সামনে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। এর আগে ওই বেঞ্চ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যুদ্ধে বিশ^জুড়ে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর পর অন্তত ৮৫টি দেশে তেলের দাম বেড়েছে। তবে এই তালিকায় নেই বাংলাদেশ।
খুচরা জ্বালানি মূল্যের আন্তর্জাতিক তথ্যভা-ার গ্লোবাল পেট্রোল প্রাইসেসের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বিশে^র প্রায় ১৫০টি দেশের জ্বালানির খুচরা মূল্য পর্যবেক্ষণ করে।
তথ্য অনুযায়ী, পেট্রোলের দাম সবচেয়ে বেশি বেড়েছে ভিয়েতনামে। দেশটিতে গত ২৩ ফেব্রুয়ারি প্রতি লিটার ৯৫-অকটেন পেট্রলের দাম ছিল ০.৭৫ ডলার। ৯ মার্চ তা বেড়ে দাঁড়ায় ১.১৩ ডলারে, যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিশে^র বড় ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়লে তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। এর ধাক্কা তেলের বাজার, সমুদ্রপথে পণ্য পরিবহন, প্রবাসী শ্রমবাজার ও বৈশি^ক আর্থিক ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরের অর্থনীতিতেও পৌঁছে যায়।
সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা বৈশি^ক অর্থনীতির জন্য অন্যতম বড় ভূরাজনৈতিক সংকটে পরিণত হচ্ছে। এর ফলে বাজার ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।
যদিও যুদ্ধক্ষেত্র বাংলাদেশ থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে, তবুও অর্থনীতিব বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে সড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। একপর্যায়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে প্রায় সোয়া ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থকেন তারা। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফিলিং স্টেশনগুলোতে অকটেন ও পেট্রল সরবরাহে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি ২৫% হ্রাসের বরাদ্দ ১৫% হ্রাসে নামিয়েছে, যাতে ফিলিং স্টেশনগুলো পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে পারে।
বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, চলমান বৈশি^ক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। তাদের সামনে পড়লে চাপাতির কোপ থেকে বাঁচতে নিজের কাছে থাকা সবকিছু দিয়ে দিতে হচ্ছে ভুক্তভোগীদের। যারাই দিতে চাচ্ছেন না তাদের ওপর পড়ছে চাপাতির কোপ। এ থেকে রেহাই পাচ্ছেন না ছিনতাইয়ের কবলে পড়া সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারাও। এমনকি চাপাতির কোপের ভয়ে অস্ত্র পর্যন্ত ছিনতাইকারীর হাতে দিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা। সব মিলিয়ে রাজধানীতে চাপাতি হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছে ছিনতাইকারীরা।
গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে তারাবি নামাজ শেষে হাঁটাহাঁটি করছিলেন দুর্ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশে অবস্থানরত বিদেশী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেলদের অপেশাদার এবং উদ্ধত আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে এক পথচারীকে রাশিয়ান বংশোদ্ভূত এক নারীর মারধর এবং আরেক বিদেশি ইনফ্লুয়েন্সারের বাণিজ্যিক কার্যক্রমের বৈধতা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘটনা ছড়িয়ে পড়েছে। জানা যায়, রাজধানীর গুলশান এভিনিউয়ের ব্যস্ত সড়কে এক পথচারীকে রাশিয়ান বংশোদ্ভূত মনিকা কবির নির্দয়ভাবে পেটাচ্ছে।
জানা যায়, মারধর বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
ডোমারে গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মজনু (৫০) নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই জনকে আটক করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ডোমার পৌর শহরের ময়দান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত মজনু ডোমার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ময়দান পাড়া এলাকার মতু তফির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বিরোধপূর্ণ জমিতে শুকনো একটি গাছ বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই কাটতে গেলে প্রতিপক্ষ বেলাল হোসেনস বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
ডোমারে গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মজনু (৫০) নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই জনকে আটক করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ডোমার পৌর শহরের ময়দান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত মজনু ডোমার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ময়দান পাড়া এলাকার মতু তফির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বিরোধপূর্ণ জমিতে শুকনো একটি গাছ বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই কাটতে গেলে প্রতিপক্ষ বেলাল হোসেনস বাকি অংশ পড়ুন...












