পথচারী লাঞ্ছনা: বিদেশি ইনফ্লুয়েন্সারদের আচরণে ক্ষোভ
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বাংলাদেশে অবস্থানরত বিদেশী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেলদের অপেশাদার এবং উদ্ধত আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে এক পথচারীকে রাশিয়ান বংশোদ্ভূত এক নারীর মারধর এবং আরেক বিদেশি ইনফ্লুয়েন্সারের বাণিজ্যিক কার্যক্রমের বৈধতা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘটনা ছড়িয়ে পড়েছে। জানা যায়, রাজধানীর গুলশান এভিনিউয়ের ব্যস্ত সড়কে এক পথচারীকে রাশিয়ান বংশোদ্ভূত মনিকা কবির নির্দয়ভাবে পেটাচ্ছে।
জানা যায়, মারধরের এই ঘটনা মনিকা নিজেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গুলশানের ট্রাফিক সিগন্যালে গাড়ি আটকে থাকা অবস্থায় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার ব্যাগটি মনিকার কনুইয়ে লাগে। তুচ্ছ এই ঘটনায় প্রচ- ক্ষিপ্ত হয়ে ওঠে মনিকা। সে গাড়ি থেকে নেমে বা দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই ব্যক্তিকে ধাক্কা দেয় এবং নিজের ব্যাগ দিয়ে বারবার আঘাত করতে থাকে।
বেশ কিছু সময় ধরে প্রকাশ্যে রাস্তায় ওই ব্যক্তিকে হেনস্তা করা হলেও আশপাশের কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি।
সচেতন নাগরিকদের মতে, কারণ যাই হোক না কেন, দেশের আইন নিজের হাতে তুলে নেওয়া এবং প্রকাশ্য দিবালোকে একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা চরম ধৃষ্টতার শামিল। কেবল ব্যক্তিগত আচরণ নয়, বিদেশি ইনফ্লুয়েন্সারদের বাংলাদেশে কাজ করার আইনি প্রক্রিয়া নিয়েও বিতর্ক দানা বাঁধছে। এক্ষেত্রে বারবার আলোচনায় আসছে ‘টাকলা’ নামে পরিচিত আরেক বিদেশি ইনফ্লুয়েন্সারের নাম। দেশের বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের প্রমোশন এবং বাণিজ্যিক অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছে, এই বিদেশি নাগরিকরা কোন ধরনের ভিসায় বাংলাদেশে অবস্থান করছে? টুরিস্ট ভিসায় এসে এ দেশে নিয়মিত বাণিজ্যিক কাজ বা অর্থ উপার্জন করা আইনত দ-নীয়। সংশ্লিষ্ট ব্র্যান্ড বা আয়োজক কর্তৃপক্ষ তাদের দিয়ে কাজ করানোর ক্ষেত্রে ওয়ার্ক পারমিট বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যথাযথ ট্যাক্স না দিয়ে বা নিয়ম না মেনে এই ধরনের বাণিজ্যিক কার্যক্রম দেশের অর্থনীতির জন্যও ক্ষতিকর।
ঢাকা বিশ^বিদ্যালয়ের গবেষক জাহিদ হোসাইন খান বলেন, সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তার নেশায় অনেকে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। এই পরিস্থিতিতে রাজধানীর নিরাপত্তা ও আইনি শৃঙ্খলা বজায় রাখতে বিদেশি নাগরিকদের মুভমেন্ট এবং তাদের পেশাদার কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন। গুলশানের মতো স্পর্শকাতর এলাকায় পথচারী লাঞ্ছনার ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












