আল ইহসান ডেস্ক:
মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিল আরও বলেছেন, রুহুল কুদ্দুস নেপথ্যে থেকে ওই হত্যাকা-ে সহায়তা করে। বাগেরহটসহ বিভিন্ন এলাকায় নারীদের সম্ভ্রমহরণ, হত্যা, অগ্নিসংযোগসহ সব অপরাধের পরিকল্পনাকারী হিসেবে অবশ্যই তার বিচার হওয়া উচিত।
মুক্তিযুদ্ধের দলিলপত্রে রুহুল কুদ্দুস: মুক্তিযুদ্ধ জাদুঘর প্রকাশিত- ‘৭১ : গণহত্যার দলিল ও মুক্তিযুদ্ধে ব্যক্তির অবস্থান’ গ্রন্থে এবং ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাছে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল-দস্তাবেজ থেকে জানা গেছে, রুহুল কুদ্দুস মুক্তিযুদ্ধের সময় পরিচিত ছিলো প্রি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কানাডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় নতুন করে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ ১শ’টিরও বেশি সক্রিয় দাবানল চিহ্নিত করার পর এমন নির্দেশ দেয়া হলো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, আলবার্টার প্রায় ৩০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সেখানে এখনো দুই ডজনেরও বেশি দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
সেখানের পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ আখ্যায়িত করে আলবার্টার প্রধানমন্ত্রী ড্যানিয়েল স্মিথ জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর অন্যতম এ প্রদেশে উষ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইহুদীবাদী ইসরাইল। গত বুধবার বিকেল থেকে শুরু হওয়া নতুন হামলায় এ পর্যন্ত অন্তত ১১ জন ফিলিস্তিনি শহীদ এবং বহু আহত হয়েছেন।
ইসরাইলি বাহিনী গত মঙ্গলবার থেকে একের পর এক গাজা উপত্যকার ওপর হামলা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন।
এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, গত বুধবার (১০ মে) প্রাণ হারিয়েছে ছয় ফিলিস্তিনি। এর আগের দিন নিহত হয় অন্তত ১৫ জন।
এদিকে হামলা শুরু হওয়ার পর সেখানের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সীমিত করে দেওয়া হয়েছে মানুষের চলাফেরা।
অবরুদ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। দেশটি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর সহিংসতায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন।
এছাড়া বিক্ষোভ দমাতে পাকিস্তানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার শুরু করেছে এবং এখন পর্যন্ত দেশটিতে প্রায় ২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের একদিন পর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পরিস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাখমুত শহরের কাছাকাছি রুশ বাহিনীর ওপর ‘সফল’ পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। গত বুধবার (১০ মে) এ হামলা চালানো হয় বলে টেলিগ্রামে শেয়ার করা এক বার্তায় জানায় দেশটির থার্ড অ্যাসল্ট ব্রিগেডের প্রধান আনদ্রিই বিলেটস্কি। খবর সিএনএনের।
সে বলেছে, রুশ ফেডারেশনের ৭২তম ব্রিগেডের ইউনিটসমূহ পরাজিত হয়েছে। ডিভিশনের ষষ্ঠ ও অষ্টম কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর সঙ্গে বেশ সংখ্যক অস্ত্রধারী যানও ধ্বংস হয়ে গেছে।
বিলেটস্কি আরও বলেছে, আক্রমণাত্মক পদক্ষেপের ফলে ৩ কিলোমিটার চওড়া জায়গা এবং রুশ বাহি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে পাঞ্জাবে এক সপ্তাহে তৃতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা হলো অমৃতসরের স্বর্ণমন্দির এলাকায়। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। খবর এনডিটিভির।
গত বুধবার (১০ মে) দিবাগত রাত ১টার দিকে স্বর্ণমন্দির থেকে মাত্র দুই কিলোমিটার দূরে হয় এ বিস্ফোরণ। তবে তুলনামূলক কম ছিল এর মাত্রা। পুলিশ বলছে, একটি কন্টেইনারে রাখা হয়েছিল বিস্ফোরক দ্রব্য।
এর আগে, একই এলাকায় চলতি সপ্তাহের শনি ও সোমবার হয় আরও দু’টি বিস্ফোরণ। সোমবারের ঘটনায় আহত হয়েছিলেন একজন।শনিবারের বিস্ফোরণে ভেঙে যায় বেশ কয়েকটি বাড়ির কাঁচের জানালা। সিরিজ বিস্ফোরণের ঘটনায় যৌ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিডরের চেয়েও ঘূর্ণিঝড় ‘মোখা’ শক্তিশালী হতে পারে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে এ কথা জানান আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান।
তিনি বলেন, বর্তমানে সাগর খুবই উত্তাল রয়েছে। নদী ও সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা রাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মোখা।
তিনি বলেন, আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগরে অবস্থান করেছে। বর্তমানে ঘূর্ণিঝড় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জানুয়ারির এক সকালে উত্তর ভারতের রাজ্য হরিয়ানার ছোট শহর তাউরুর কাছে একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির ভেতরে তিনজন মুসলিম যুবক ছিলেন- ওয়ারিস, নাফিজ আর শওকীন। ওয়ারিস এখন আর বেঁচে নেই। নাফিজ জেলে। আর শওকীনকে এখনো সেই রাতের ভয়াবহ স্মৃতি তাড়া করে বেড়ায়।
শওকীনের ভাষ্য, তার বন্ধুকে একদল হিন্দু যুবক পিটিয়ে হত্যা করেছে। তাদের গাড়ির পেছনে গরু নিয়ে যাওয়া হচ্ছে জানতে পেরে তাদের ওপর হামলা চালানো হয়। শওকীন বলছিলেন যে, গরুটি ছিল তার বন্ধু নাফিজের। পাশের রাজ্য রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী তাপপ্রবাহের কারণে আদালতে আইনজীবী ও বিচারকদের ড্রেসকোড পরিবর্তনের সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান বিচারক। আগামীকাল শনিবার সুপ্রিম কোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে উচ্চ তাপমাত্রার প্রেক্ষাপটে আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ভিন্ন ড্রেস কোড নির্ধারণের জন্য প্রধান বিচারক বরাবর আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্ বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে করা মামলায় যশোরের বাঘারপাড়ার মুহম্মদ আমজাদ হোসেন মোল্লাসহ ৪ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য (সিএভি) যে কোনো দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলায় ৪ আসামির মধ্যে একজন গ্রেফতার হয়ে কারাগারে আছে। আর বাকি ৩ জন পলাতক। এর আগে মামলায় মোট আসামি ছিলো ৫ জন। তাদের মধ্যে একজন মারা গেছে। এখন আসামি রয়েছে ৪ জন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক। তিনি বলেন, ছয় খ-ের প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আটক, নির্যাতন, হত্যার চারটি অভ বাকি অংশ পড়ুন...












