একের পর এক মুসলিম হত্যা, ভারতে আতঙ্ক ছড়াচ্ছে হিন্দুত্ববাদীরা
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১২ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১২ মে, ২০২৩ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জানুয়ারির এক সকালে উত্তর ভারতের রাজ্য হরিয়ানার ছোট শহর তাউরুর কাছে একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির ভেতরে তিনজন মুসলিম যুবক ছিলেন- ওয়ারিস, নাফিজ আর শওকীন। ওয়ারিস এখন আর বেঁচে নেই। নাফিজ জেলে। আর শওকীনকে এখনো সেই রাতের ভয়াবহ স্মৃতি তাড়া করে বেড়ায়।
শওকীনের ভাষ্য, তার বন্ধুকে একদল হিন্দু যুবক পিটিয়ে হত্যা করেছে। তাদের গাড়ির পেছনে গরু নিয়ে যাওয়া হচ্ছে জানতে পেরে তাদের ওপর হামলা চালানো হয়। শওকীন বলছিলেন যে, গরুটি ছিল তার বন্ধু নাফিজের। পাশের রাজ্য রাজস্থানের ভিওয়াড়ি জেলা থেকে নিজের বাড়ি হরিয়ানায় গরুটি নিয়ে যাচ্ছিলেন তিনি। সাথে ছিল তার দুই বন্ধু ওয়ারিস আর শওকীন। তারা গাড়ি দিয়ে হরিয়ানা যাওয়ার সময় হিন্দুত্ববাদী গো-রক্ষকরা তাদের ওপর হামলা করে। এই গো-রক্ষকরা মূলত হিন্দু তরুণ ও যুবকদের নিয়ে গড়া দল, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় গরু আনা-নেয়ার বিষয়টি নজরাদারিতে রাখেন। জবাই করার জন্য যেন গরু আনা নেয়া করা না হয়, তা নিশ্চিত করতে লাঠিসোঁটা নিয়ে পাহারা দেয় তারা।
ভারতের ২৮টি রাজ্যের দুই-তৃতীয়াংশের বেশিতেই গরু জবাই এখন নিষিদ্ধ। এসব রাজ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে হিন্দুত্ববাদী গো-রক্ষকরা ব্যাপক সহিংসতা অবলম্বন করে বলে অভিযোগ রয়েছে। তাদের মারধোরের শিকার হয় সাধারণত মুসলিম গোশত আর গরু ব্যবসায়ীরা।
ওয়ারিস মারা যাওয়ার দুই সপ্তাহ পর জুনাইদ আর নাসির নামে দুই মুসলিম যুবকের মৃত্যু নিয়ে ভারতের গণমাধ্যমে শোরগোল তৈরি হয়। হরিয়ানার ভিওয়ানি জেলায় ফেব্রুয়ারি মাসে আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির ভেতরে জুনাইদ আর নাসিরের পুড়ে যাওয়া লাশ পাওয়া গিয়েছিল। তাদের পরিবারের অভিযোগ, গরু পাচারের দায়ে কট্টরপন্থী হিন্দু একটি দলের সদস্যরা তাদের হত্যা করে।
নাসিরের বাড়ি রাজস্থানের ভরতপুরে তার পরিবারের লোকজনও মনে করে গরু রক্ষা করার জন্য তৈরি করা আইন মুসলিমদের টার্গেট করার জন্যই ব্যবহার করা হচ্ছে। নাসিরের বড় ভাই মাহমুর বলছিলেন, “সবাই ভয়ে থাকে। ভয়টা হল, তারা যে কোনো সময় আপনাকে তুলে নিয়ে যেতে পারে। তারা যে কাউকে তুলে নেয়, মারধোর করে আর পরে গরু পাচারের অভিযোগ দেয়।” সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)