সিডরের চেয়ে শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১২ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১২ মে, ২০২৩ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সিডরের চেয়েও ঘূর্ণিঝড় ‘মোখা’ শক্তিশালী হতে পারে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে এ কথা জানান আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান।
তিনি বলেন, বর্তমানে সাগর খুবই উত্তাল রয়েছে। নদী ও সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা রাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মোখা।
তিনি বলেন, আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগরে অবস্থান করেছে। বর্তমানে ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রাম বন্দর থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ১৩ মে থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দমকা বাতাস ও বৃষ্টি শুরু হবে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, ঘূর্ণিঝড় মোখা দু’ভাগে ভাগ হয়ে একটি অংশ কক্সবাজার দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে। সবচেয়ে শক্তিশালী অংশ মিয়ানমারের ওপর দিয়ে অতিক্রম করবে। কক্সবাজার, বরগুনা, নোয়াখালীসহ উপকূলীয় এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখার প্রথম প্রভাব পড়বে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায়। আগামীকাল শনিবার এসব এলাকায় বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখার প্রথম প্রভাব পড়বে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায়। আগামী শনিবার এসব এলাকায় বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ অবস্থান নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান ব্রিফিং করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)