আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গতকাল সোমবার (২৯ মে) যে হামলা চালানো হয়েছে তাতে কিয়েভের বেশ কিছু জায়গায় বিষ্ফোরণে ঘটনা ঘটে। সেখানে চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। এর আগের দিনও শহরটিতে হামলা চালিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।
আকাশ প্রতিরক্ষা কাজ করছে বলে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, কিয়েভের আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে।
সে বলেন, কিয়েভের ঐতিহাসিক পাড়া পোডিলসহ শহরের বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যেখান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রত্যেকের জন্য পারমাণবিক অস্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। সে বলেছেন, অন্য কোনও দেশ যদি রাশিয়া-বেলারুশ ইউনিয়নে যোগ দেয় তবে তাদের ‘সবার জন্য পারমাণবিক অস্ত্র’ থাকতে পারে।
বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনে বেলারুশ-রাশিয়ার চুক্তির কয়েকদিনের মাথায় লুকাশেঙ্কো এই মন্তব্য করলেন। গতকাল সোমবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে ১৫ মাসেরও বেশি সময় ধরে। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই রাশিয়ার পাশে রয়েছে প্রতিবেশী বেলারুশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, তাকে লাহোরের জামান পার্কের বাসভবনে গৃহবন্দি করে রাখা হয়েছে। এ বিষয়ে গত রোববার পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেছেন, ‘পিটিআইয়ের চেয়ারম্যান ইমরানকে গৃহবন্দির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি।’ এ অবস্থায় তার গৃহবন্দিত্ব নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
লাহোরের জামান পার্কে পুলিশ ঘেরা বাড়ি থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে ইমরান খান বলেন, পাকিস্তান অঘোষিত সামরিক শাসনের অধীনে। ‘সেনা সমর্থি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত এপ্রিল মাসে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। দেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আধাসামরিক বাহিনী আরএসএফ। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত রাজধানী খার্তুমের ঠিক পাশেই অবস্থিত দারফুরে নাগরিকদের অস্ত্র হাতে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
দারফুরের গভর্নর স্থানীয় মানুষদের এই নির্দেশ দিয়েছেন। চলমান যুদ্ধ আরও বাড়তে পারে বলে তার আশঙ্কা।
গভর্নর মিনি মিন্নাউই টুইটারে লিখেছেন, পুরুষ-নারী, বৃদ্ধ-যুবক নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, আপনারা অস্ত্র ধরুন। নিজেদের বাসস্থান রক্ষা করুন। দুই দশক আগে আমরা দেখেছি কীভাবে দা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। গত রোববার (২৮ মে) মণিপুরের বেশ কিছু জায়গায় নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেখানের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৪০ বিদ্রোহী নিহত হয়েছে।
জানা গেছে, রাজ্যটিতে শৃঙ্খলা ফেরানোর জন্য তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তার জেরেই শুরু হয়েছে সংঘর্ষ। এখনো অভিযান চালাচ্ছে সেনা।
মণিপুরে গত কয়েক দিন ধরে কুকি ও মেইতেই জনজাতির মধ্য সংঘর্ষ চলছে। সে কারণে উত্তপ্ত মণিপুর। এতে নিহত হয়েছে প্রায় ৭০ জন। গত ২৫ দিন ধরে সেখানে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। রোববার (১৮ মে) রাতে দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমালকে হারিয়ে আবারও ক্ষমতার মসনদে বসলেন এরদোয়ান।
নির্বাচনে জয়ের পর এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সে তুরস্ক ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার জন্য কাজ করবে বলেও জানিয়েছে মুখপাত্র স্টেফান দুজারিক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এরদো বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কানাডার পূর্বাঞ্চলীয় শহর হ্যালিফ্যাক্সে গত রোববার (২৮ মে) গভীর রাতে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে সেখান থেকে বহু নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। খবর রয়টার্সের।
নোভা স্কটিয়া প্রদেশের রাজধানীর পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সার্ভিসের কর্মীরা মানুষকে নিরাপদ রাখতে ও দাবানলের কারণে সৃষ্ট হুমকি কমাতে ২৪ ঘণ্টা কাজ করছে।
বন্দর শহরটিতে এরই মধ্যে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফলে এই জরুরি অবস্থা আগামী সাত দিন কার্যকর থাকবে।
টুইট বার্তায় আরও জানানো হয়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি ঠেকাতে ও রাঘববোয়ালদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের স্ট্রাইকিং ফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান।
জানা গেছে, দুদক কমিশনের সিদ্ধান্তের পর সংস্থাটির গোয়েন্দা টিমের প্রধান ও পরিচালক আবদুল্লাহ আল জাহিদকে প্রধান করে আট সদস্যের স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, ‘ডাইরেক্ট অ্যাকশন বলে একটি কথা আছে। স্ট্রাইকিং ফোর্সের মাধ্যমে সেই রকম একটি সেন্স তৈরি করত বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
সৎভাইদের কাছ থেকে পিতার পৈত্রিক সম্পত্তির ভাগ না পেয়ে গত ১৭ বছর আগে একটি ঝোঁপজঙ্গলে পলিথিন দিয়ে খুপড়ি করে বসবাস শুরু করেন মজিবুর। কখনো অনাহারে কখনো অর্ধাহারে কখনো বা শুকনো খাবার খেয়ে, দিন কাটত তার। ভাইদের মারধর ও অত্যাচারের শিকার হয়ে ঘর ছেড়ে এক বুক অভিমান নিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন এ খুপরিতে। এখন তার বয়স ৬০ এর কাছাকাছি। এক চোখে সমস্যা। মুজিবুর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামের উত্তরপাড়ার মৌলভীবাড়ির মৃত লাল মিয়ার পুত্র।
সেই ঝোপজঙ্গলের ভিতরে সরেজমিনে দিয়ে গেছে, পলিথিনে মোড়ানো ছাউনির একটি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালীতে উড়াল সড়কের (ফ্লাইওভার) রড মাথায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১২ বছর। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন সেখানে মারা যায় শিশুটি।
পথচারী আব্দুল কাদির ইমন জানান, সকালে মহাখালী ব্রিটিশ টোব্যাকোর সামনের রেললাইনে ভিড় দেখতে পান তিনি। তখন সামনে এগিয়ে গিয়ে দেখেন, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় রড ঢুকে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন তিন ব্যাংক কর্মকর্তা। সাক্ষীরা হলেন এবি ব্যাংকের এসএম মুসা করিম, ওবায়দুর রশিদ খান ও ইমরান আহমেদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ সাক্ষ্য দেয় তারা। এ নিয়ে মামলাটিতে ৫৬ সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এরপর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজ মঙ্গলবার (৩০ মে ) দিন ধার্য করে আদালত ।
২০২২ সালের ১ নভেম বাকি অংশ পড়ুন...
অধিক কথা বলার মধ্যে কোন বুযুর্গী ও সম্মান নেই। বরং প্রয়োজনীয় অল্প কথা বলার মধ্যে সম্মান নীহিত। যবান দ্বারা যা কিছুই বলা হয় তা এমনিতেই হওয়ায় উড়ে যায় না। তা আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ
অর্থ : “মানুষ যবান দ্বারা যা কিছুই বলে তা লিপিবদ্ধ রাখার জন্য তার কাছে প্রহরী নিযুক্ত রয়েছে।” (পবিত্র সূরা ক্বাফ শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৮)
অর্থাৎ যবান দ্বারা ভাল-মন্দ যা কিছুই বলা হোক অবশ্যই তার হিসাব নিকাশ হবে এবং তার সাথে ক্ষতি ও উপকারের বিষয়টিও জড়িত রয়েছে। বাকি অংশ পড়ুন...












