রাজধানীতে ফ্লাইওভারের রড মাথায় ঢুকে শিশুর মৃত্যু
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ৩০ মে, ২০২৩ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানীর মহাখালীতে উড়াল সড়কের (ফ্লাইওভার) রড মাথায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১২ বছর। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন সেখানে মারা যায় শিশুটি।
পথচারী আব্দুল কাদির ইমন জানান, সকালে মহাখালী ব্রিটিশ টোব্যাকোর সামনের রেললাইনে ভিড় দেখতে পান তিনি। তখন সামনে এগিয়ে গিয়ে দেখেন, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় রড ঢুকে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানে থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান।
তিনি জানান, রডটি রেললাইনের ওপর দিয়ে যাওয়া উড়াল সড়কের পাশ থেকে পড়েছে। যেটি শিশুটির মাথা দিয়ে ঢুকে ঘাড় পর্যন্ত বেরিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মুহম্মদ বাচ্চু মিয়া জানান, শিশুকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসে। তবে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনাটি বনানী থানা পুলিশ তদন্ত করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)