রাশিয়ার বিমান হামলায় পুড়ছে ইউক্রেনের রাজধানী
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গতকাল সোমবার (২৯ মে) যে হামলা চালানো হয়েছে তাতে কিয়েভের বেশ কিছু জায়গায় বিষ্ফোরণে ঘটনা ঘটে। সেখানে চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। এর আগের দিনও শহরটিতে হামলা চালিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।
আকাশ প্রতিরক্ষা কাজ করছে বলে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, কিয়েভের আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে।
সে বলেন, কিয়েভের ঐতিহাসিক পাড়া পোডিলসহ শহরের বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যেখানে ধ্বংসাবশেষ পড়ে একটি বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিন্তু মেয়র ও শহরের সামরিক প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতভর হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের রাজধানীতে হামলা চালাচ্ছে রাশিয়া। এর আগের দিনের হামলায় একজন নিহত হয়। আহত হয় অনেকে।
কর্মকর্তারা জানিয়েছে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রোববার ভোরে রাজধানী ও এর আশেপাশে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।