ঝোপজঙ্গল ছেড়ে ১৭ বছর পর লোকালয়ে মুজিবুর!
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ৩০ মে, ২০২৩ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
সৎভাইদের কাছ থেকে পিতার পৈত্রিক সম্পত্তির ভাগ না পেয়ে গত ১৭ বছর আগে একটি ঝোঁপজঙ্গলে পলিথিন দিয়ে খুপড়ি করে বসবাস শুরু করেন মজিবুর। কখনো অনাহারে কখনো অর্ধাহারে কখনো বা শুকনো খাবার খেয়ে, দিন কাটত তার। ভাইদের মারধর ও অত্যাচারের শিকার হয়ে ঘর ছেড়ে এক বুক অভিমান নিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন এ খুপরিতে। এখন তার বয়স ৬০ এর কাছাকাছি। এক চোখে সমস্যা। মুজিবুর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামের উত্তরপাড়ার মৌলভীবাড়ির মৃত লাল মিয়ার পুত্র।
সেই ঝোপজঙ্গলের ভিতরে সরেজমিনে দিয়ে গেছে, পলিথিনে মোড়ানো ছাউনির একটি ছোট খুপরিতে বসে আছেন ৬০ বছর বয়সী চিরকুমার মুজিবুর। উপজেলা নির্বাহী অফিসার আসার খবর পেয়ে খুপরি ঘর থেকে নিচু হয়ে বেরিয়ে আসে।
মজিবুর বলে, আমার আব্বা রেলওয়েতে চাকরি করত। আব্বার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমার মাকে দ্বিতীয় বিয়ে করেন। আমাদের সুখের সংসার ছিল। এ সংসারে আমিই একমাত্র ছেলে। এরপর বাবাও মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমি কখনোই তাদের সৎ ভাই ভাবতাম না। আমি তাদের লেখা-পড়া করিয়েছি। আজ তারা সবাই প্রতিষ্ঠিত। কিন্তু আমাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে।
তবে গ্রামের লোকজন বলছে ভিন্ন কথা। তারা জানায়। মজিুবুর বিভিন্ন লোকজন নিয়ে বাড়িতে মাদক সেবনের আড্ডা জমাত যার কারণে ভাইয়ের অতিষ্ট হয়ে তাকে বাড়ি ছেড়ে যেতে বলে, কিন্তু তাড়িয়ে দেয়নি। মজিবুরই রাগে ঘর থেকে বের হয়ে যায়। বের হওয়ার কয়েক বছর পর দেখি সে পাশ্ববর্তী ঝোপজঙ্গলে খুপরি ঘর বানিয়ে বসবাস শুরু করে। যে জায়গায় সে বসবাস করছে সে জায়গাটাও তার।
মজিবুরের চাচি সুফিয়া বেগম বলেন, পৈত্রিক সম্পত্তি এখনও ভাগবাটোয়ারা হয়নি। তার সম্পদ যেভাবে ছিল সেভাবেই আছে, সে নেশা ছেড়ে ভালো হয়ে বাড়ি ফিরলে তাবে সব বুজিয়ে দেওয়া হবে। মজিবুরের ভাতিজা আল আমিনও একই কথা বলেন, আল আমিন বলেন, চাচায় বিভিন্ন মেয়ে ছেলে নিয়ে বাড়িতে মাদকের আড্ডা বসাতেন। আমাদের ধার্মিক পরিবার, সে কারণে তাকে এসব ছাড়ার জন্য প্রায় বলা হতো কিন্তু সে এসব শুনতো না, যার কারণে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে কিন্তু বের করে দেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সোমবার (২৯ মে) আমি সরেজমিনে মজিবুরের খুপরি ঘরে যাই। সে অসুস্থ থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করি। এছাড়াও তাকে ঘর তোলার জন্য টিন বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












