কিশোরগঞ্জ সংবাদদাতা:
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে ঢাকার মিরপুর-১৪ নম্বারের জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন তারিকুল ইসলাম রুবেল। তার হত্যাকান্ডের পর পরিবার মামলা করার চেষ্টা করে। কিন্তু তারা এখনও তা করতে পারেনি।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের হাচলা গ্রামের ফরিদ উদ্দিন ও হেলেনা আক্তারের ছেলে তারিকুল ইসলাম রুবেল (২৩)। চারভাই ও দ’ুবোনের মধ্যে পঞ্চম ছিলেন তিনি। ভাইদের মধ্যে তৃতীয়। দরিদ্র পরিবারের হাল ধরতে একটি ডেভলপার কোম্পানিতে চাকরি নিয়ে মিরপুর-১০ নম্বর এলাকায় থাকতেন তিনি। স্বভাবসুলভ কার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পৃথিবীতে মোট ১৯টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের পূর্ণ অফিস রয়েছে। তবে এই তালিকায় নেই বাংলাদেশ। বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর অফিসের মাধ্যমে একজন মানবাধিকার উপদেষ্টা জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন অফিসের প্রতিনিধিত্ব করে।
তবে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের অফিস খোলা নিয়ে আলোচনা চলছে। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্কের আসন্ন ঢাকা সফরের সময়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
যদিও সাবেক কূটনীতিকরা বলছে, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং জাতিসংঘ মানবাধিকার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিল্পপ্রতিষ্ঠানের চাকা সচল রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে শিল্প কারখানায় পুনরায় গ্যাস সংযোগ দেওয়া শুরু করবে বলে ভাবছে সরকার।
তবে নতুন করে গৃহস্থালির গ্যাস সংযোগের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে সরকারি সূত্রে জানা গেছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পিএলসির কাছে প্রায় ৪৬ হাজার গৃহস্থালির গ্যাস সংযোগের আবেদন ঝুলে রয়েছে।
শিল্পভিত্তিক গ্রাহক ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সংযোগের আবেদনের সংখ্যা ৩৬৮টি।
২০১ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাতাস কনকনে না হলেও কুয়াশা ভেজা ধান জানান দিচ্ছে শীতের আগমনী। শিশির জমেছে ঘাসে, গাছের পাতায়। কুয়াশা ভেদ করে লাল আভা নিয়ে পুব আকাশে উঠতে খানিকটা বেগ পেতে হয় সূর্যকে। এরই মধ্যে রোপা আমান ধান কাটায় ব্যস্ত কৃষক। শীত আসছে পিঠাপুলির আয়োজন নিয়ে।
জয়পুরহাট সদর উপজেলার গংগাদাসপুর গ্রামের কৃষক হাফজিুল ইসলাম বলেন, আমাদের উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাটে শীতের আগাম বার্তা পাওয়া যাচ্ছে। সকালে কুয়াশা আর সন্ধ্যায় একটু করে লাগছে শীত।
তিনি বলেন, এখন আমরা আগাম ধান কাটতে শুরু করেছি। এই ধান কেটে জামাই ও মেয়েদের বাসায় ডাকবো। তাদের বাকি অংশ পড়ুন...
রাবি সংবাদদাতা:
‘ছোট থেকেই স্বপ্ন ছিল সফল উদ্যোক্তা হওয়ার। কিন্তু কি করবো ভেবে পেতাম না। একদিন এক শিক্ষকের বাসার ছাদে মাল্টা চাষ দেখে আমি অনুপ্রাণিত হই। লকডাউনের মধ্যে ৯৬০টি মাল্টা গাছ রোপণের মাধ্যমে শুরু করি চাষ। ফলনের প্রথম বছরে সফলতা ধরা না দিলেও চলতি মৌসুমে দশ লাখ টাকা মাল্টা বিক্রি হবে বলে আশা করছি।’
এভাবেই উদ্যোক্তা হয়ে উঠার বিষয়টি বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারাদুজ্জামান ফাহিম।
তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মোজাম্মেল হক ও মোছা. ফর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ হোম টেক্সটাইল খাতের হারানো ওয়ার্ক অর্ডার ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই খাতের বড় একটি অংশ প্রায় দুই বছর আগে পাকিস্তানের কাছে চলে গেছে।
মূলত বাংলাদেশে গ্যাসের দাম দ্বিগুণ হয়ে যাওয়া ও মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির বড় দরপতনের কারণে এই পরিবর্তন হয়। আর সম্প্রতি বাংলাদেশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার কারণেও ওয়ার্ক অর্ডার কমেছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকার হঠাৎ করে গ্যাসের দাম ১৫০.৪১ শতাংশ বৃদ্ধি করে, অর্থাৎ প্রতি ইউনিট ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
বোরহান উদ্দিনের তেতুলিয়া নদীতে ইলিশ ধরা বন্ধের অভিযানে চালাতে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তার সাথে থাকা পুলিশ সদস্যরা।
গত রোববার দিবাগত রাতে তেতুলিয়া নদীর গঙ্গাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।
সে বলেছে, রাতে অভিযান চালাতে গিয়ে ম্যাজিস্ট্রেট দেখতে পান যে দু’টি নৌকার জেলেরা নিষেধাজ্ঞার মধ্যেও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। তখন তাদের থামতে বললে জেলেরা দ্রুত পালিয়ে যায়।
এ সময় স্পিডবোটে তাদের ধাওয়া দিলে জেলেরা স্পিড বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে আরাকান আর্মি ও সরকারের সশস্ত্র বাহিনীর লড়াইয়ে বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সীমান্তের ভেতরে।
গত রোববার (২৮ অক্টোবর) ভোররাত থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা, টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা বিকট শব্দ পান।
গত বৃহস্পতিবার সারা দিন মংডুতে মর্টার শেলের গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হয়। পরের দুদিন জুমুয়া ও শনিবার কোনো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।
হ্নীলা ইউনিয়ন পরি বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে আরাকান আর্মি ও সরকারের সশস্ত্র বাহিনীর লড়াইয়ে বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সীমান্তের ভেতরে।
গত রোববার (২৮ অক্টোবর) ভোররাত থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা, টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা বিকট শব্দ পান।
গত বৃহস্পতিবার সারা দিন মংডুতে মর্টার শেলের গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হয়। পরের দুদিন জুমুয়া ও শনিবার কোনো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।
হ্নীলা ইউনিয়ন পরি বাকি অংশ পড়ুন...












