টেকনাফ সীমান্তে ফের বিস্ফোরণের শব্দ, জনমনে আতঙ্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে আরাকান আর্মি ও সরকারের সশস্ত্র বাহিনীর লড়াইয়ে বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সীমান্তের ভেতরে।
গত রোববার (২৮ অক্টোবর) ভোররাত থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা, টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা বিকট শব্দ পান।
গত বৃহস্পতিবার সারা দিন মংডুতে মর্টার শেলের গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হয়। পরের দুদিন জুমুয়া ও শনিবার কোনো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, টেকনাফ সদ র ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান ও সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
জনপ্রতিনিধিরা জানান, বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসায় সীমান্তের এপারের বাসিন্দারা ভয়ভীতির মধ্যে আছেন। এ ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যের আকাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা গেছে বলেও জানান তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।