আল ইহসান ডেস্ক:
ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারতের ওডিশা রাজ্যের ৩৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। রাজ্যটির ১৪ জেলায় বন্যা দেখা দিয়েছে। গত রোববার রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি এসব তথ্য জানিয়েছে।
সাংবাদিকদের সুরেশ পূজারি বলেছে, ঘূর্ণিঝড়ের কারণে কেন্দ্রপাড়া, বালাসোর ও ভদ্রক জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের তথ্যমতে, গত জুমুয়াবার রাতে ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় দানা। এ সময় ঘূর্ণিঝড়টি গতি ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দানার প্রভাবে বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
সাঘাটার বোনারপাড়া খাদ্যগুদাম থেকে ১১০ মেট্রিক টন ধান ও চাল চুরি প্রমাণিত হওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করে ৫২ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে খাদ্য বিভাগ। খাদ্য বিভাগের মহাপরিচালকের এক চিঠিতে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে।
গাইবান্ধা জেলা খাদ্য বিভাগ জানায়, ২০১৮ সালের ৮ আগস্ট গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ছিলো জিয়াউর রহমান। সে বোনারপাড়া খাদ্যগুদাম থেকে ৭৬ মেট্রিক টন চাল ও ২৪ মেট্রিক টন ধান চুরি করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো১১৯৭ জন।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠাে না এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভাই প্রভাবশালী মন্ত্রী। এ ছাড়া আওয়ামী লীগের দলীয় শীর্ষ ফোরাম প্রেসিডিয়ামেরও মেম্বার। রাষ্ট্রীয় ক্ষমতার ‘টপে’ থেকে এটিকে মনমতো কাজে লাগিয়েছিলেন গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খান। বেসরকারি ব্যাবসায়িক প্রতিষ্ঠান সামিট গ্রুপের মালিক আজিজ খানের পরিচিতি এখন শুধু বাংলাদেশের ধনী হিসেবেই নয়; বরং তিনি এখন সিঙ্গাপুরেরও অন্যতম সেরা ধনী ব্যক্তি।
নাম উঠেছে দেশটির শীর্ষ ৪১তম ধনীর তালিকায়। তথ্য-উপাত্ত বলছে, দুই হাতে টাকা কামিয়েছেন দেশে, আর তা পাচার করে বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দুই শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে তারাসহ ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বেরোবির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী জানিয়েছেন।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রায় ৩ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ পুলিশের সাবেক ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের পরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। সেই সঙ্গে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে বর্ধিত শক্তি ও অর্থনৈতিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে বলেন, এখনই সময় সৌদি আরব আমাদের সর্বোত্তম সমর্থন দিতে পারে। দুই দেশের সম্পর্ককে অন্যান্য দেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা দিতে এবার বিশেষ সেল গঠন করেছে সরকার। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (২৮ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এই সেল গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
১০ সদস্যের এই সেলের প্রধান হবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। সেলের অন্যান্য সদস্য হবেন উপ-সচিব বা সিনিয়র সহকারী সচিব পর্যায়ের চার জন কর্ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য উচ্চ আদালতে রিট হলেও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার নেয়নি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।
তিনি বলেন, আপনারা জানেন ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করেছে। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি সরকার।
গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্র্বতী স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর তো অনেকে আছেন, যারা এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে কেন এতো ব্যস্ততা?
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর আজিমপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রশ্ন তোলেন।
অন্তর্র্বতী সরকারের উদ্দেশে রিজভী বলেন, আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন সেখানে অনেকের বিচার হবে। কিন্তু সেখানে যদি কাজের বদলে অকাজে বেশি লিপ্ত হয়ে রাজনৈতিক শূন্যতা, সাংবিধানিক শূন্যতা তৈরি করি তাহলে তো জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ সাশ্রয়ে আগামী চার মাস সরকারের তিন মন্ত্রণালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) যথাসম্ভব ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। একইসঙ্গে মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ও কোম্পানিগুলোতে এ নির্দেশনা দেয়া হয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জ্বালানি উপদেষ্টার এই নির্দেশনার কথা তার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরীকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, এলডিপিসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকা- চালানোর অনুমতি না দিতে অন্তর্র্বতীকালীন নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা দেয়ার আরজি জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ তিন জন রিটটি করেন। অপর দুজন হলেন আবুল হাসনাত ও হাসিবুল ইসলাম।
এছাড়াও দ বাকি অংশ পড়ুন...












