জেলেদের হামলায় পুলিশ ও ম্যাজিস্ট্রেট আহত
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাদিস , ১৩৯২ শামসী সন , ৩০ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বোরহান উদ্দিনের তেতুলিয়া নদীতে ইলিশ ধরা বন্ধের অভিযানে চালাতে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তার সাথে থাকা পুলিশ সদস্যরা।
গত রোববার দিবাগত রাতে তেতুলিয়া নদীর গঙ্গাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।
সে বলেছে, রাতে অভিযান চালাতে গিয়ে ম্যাজিস্ট্রেট দেখতে পান যে দু’টি নৌকার জেলেরা নিষেধাজ্ঞার মধ্যেও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। তখন তাদের থামতে বললে জেলেরা দ্রুত পালিয়ে যায়।
এ সময় স্পিডবোটে তাদের ধাওয়া দিলে জেলেরা স্পিডবোট লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তার সাথে থাকা পুলিশের একজন এএসআই ও কনস্টেবল কিছুটা আহত হন। পরে নৌকা দু’টিসহ শাকিল নামের এক জেলেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে, কুষ্টিয়ায় ইলিশ নিধন বন্ধ অভিযান চালাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।
কুমারখালী থানা পুলিশ জানিয়েছে, রোববার রাতে উপজেলার কয়া ইউনিয়নের বের কালুয়া গ্রামের জেলেপাড়ায় যান ছয়জন পুলিশ সদস্য ও দু’জন ইউপি মেম্বার। তারা মূলত ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়েছিলো।
নদীর মাঝখানে দু’পক্ষের সংঘর্ষ বাঁধলে নৌকা ডুবে যায়। পরে চারজন পুলিশ সদস্যসহ দু’জন মেম্বার সাঁতরে পাড়ে উঠতে পারলেও পুলিশের দুই এএসআই এর কোনো খোঁজ পাওয়া যায়নি।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক সুকল্যাণ বিশ্বাস জানায়, নিখোঁজ দু’জনের সন্ধানে ডুবুরি কাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)