বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
তৎকারীন অন্তবর্তী সরকারে সময় তড়িঘড়ি করে করা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিতর্কিত বাণিজ্য চুক্তিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর।
এতে বলা হয়েছে, চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদিরা ব্যর্থ হয়েছে। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে বিবাদি করা হয়েছে।
চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের অবক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতি সম্পর্কিত উদ্বেগ উত্থাপন করে সাংবিধানিক বৈধতা নিয়েও রিটে প্রশ্ন উত্থাপন করা হয়েছে।
হাইকোর্টের বিচারক রাজিক আল জলিল এবং বিচারক দেবাশিষের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হবে জানান রিটকারী আইনজীবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইপিজেডে চীনা বিনিয়োগে তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক বাজারে বন্ড ইস্যু করে ঋণ করতে চায় সরকার!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসের চাপ নেই, বিদ্যুতের ওঠানামা; সংকটে শিল্প কারখানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আজ প্রশ্ন সহজ, পরীক্ষা দিয়ে খুশি, তবুও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেলপথে পণ্য পরিবহন মাত্র ৩-৪ শতাংশ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)