শিশির আর কুয়াশার ফাঁকে উঁকি দিচ্ছে শীত
বাতাস কনকনে না হলেও কুয়াশা ভেজা ধান জানান দিচ্ছে শীতের আগমনী। শিশির জমেছে ঘাসে, গাছের পাতায়। কুয়াশা ভেদ করে লাল আভা নিয়ে পুব আকাশে উঠতে খানিকটা বেগ পেতে হয় সূর্যকে। এরই মধ্যে রোপা আমান ধান কাটায় ব্যস্ত কৃষক। শীত আসছে পিঠাপুলির আয়োজন নিয়ে।
জয়পুরহাট সদর উপজেলার গংগাদাসপুর গ্রামের কৃষক হাফজিুল ইসলাম বলেন, আমাদের উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাটে শীতের আগাম বার্তা পাওয়া যাচ্ছে। সকালে কুয়াশা আর সন্ধ্যায় একটু করে লাগছে শীত।
তিনি বলেন, এখন আমরা আগাম ধান কাটতে শুরু করেছি। এই ধান কেটে জামাই ও মেয়েদের বাসায় ডাকবো। তাদের নতুন ধানের চালের খির আর বিভিন্ন ধরনের পিঠাপুলি করে খাওয়াবো।
সদর উপজেলার কড়ই এমপাড় া গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, আমরা এখন শীতের আগাম জাতের বাধা কপি, ফুল কপি, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। শীত এলে আমাদের কাজের চাপ বেড়ে যায়। ধান কাটা, আলু লাগানোসহ বিভিন্ন আগাম জাতের ফসল চাষে আমরা ব্যস্ত থাকি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন বলেন, হেমন্তের সকাল শেষে যখন সন্ধ্যা নেমে আসে শুরু হয় বাড়ি ফেরার পালা। কুয়াশার চাদর জানায় শীত এলো বলে। তবে শীতে প্রস্তুত করা হচ্ছে আগাম জাতের শাক-সবজি। সেখানে কৃষকদের দেওয়া হচ্ছে নানা পরামর্শ।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।