আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশসীমায় চীনা নজরদারি বেলুন উড়ার খবরের পর এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানালো, লাতিন আমেরিকায়ও উড়তে দেখা গেছে চীনের দ্বিতীয় নজরদারি বেলুন। জুমুয়াবার রাতে পেন্টাগন এ তথ্য জানায়।
এর আগে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রথম বেলুন শনাক্ত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, চীনের এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে।
এ ঘটনার পরদিন আমেরিকান কর্মকর্তারা বলেছে, হোয়াইট হাউজ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান। দ্বীন ইসলামের বিষয় ও ইসলামী ব্যক্তি সম্পর্কে অবমাননাকর তথ্য ওয়েবসাইট থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মুছে ফেলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পাকিস্তান।
তবে উইকিপিডিয়া এসব তথ্য মুছতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে ওয়েবসাইটের লিঙ্ক ব্লক করেছে দেশটির টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের গণমাধ্যম ডনকে পিটিএ মুখপাত্র মালাহাত ওবায়েদ বলেন, প্রাথমিকভাবে উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞাটি আদেশ অমান্য করার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে গত বছর আট লাখের কম শিশুর জন্ম হয়েছে। দেশটিতে জন্মহার ক্রমাগত হ্রাস পাচ্ছে। এখনই যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে দেশটির সমাজব্যবস্থা অচল হয়ে পড়বে বলে সতর্ক করেছে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
৭০র’ দশকেও দেশটিতে বছরে ২০ লাখের বেশি শিশুর জন্ম হত। বিশ্বের অনেক দেশই এখন জন্মহার হ্রাসের সংকটে ভুগছে। এমনকী, জাপানের প্রতিবেশী দেশ চীনেও ২০২২ সালে জন্মহার হ্রাস পেয়েছে।
কিন্তু জাপানের জন্য গত কয়েক দশক ধরে এটি বিশেষ সমস্যায় পরিণত হয়েছে।
সমাজে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। কিন্তু তাদের সমর্থন দেওয়ার জন্য তরুণ কর্ম বাকি অংশ পড়ুন...
নাটোর সংবাদদাতা:
নাটোরের লালপুরে প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত অবস্থায় বিরক্ত করায় মেয়েকে থাপ্পড় মেরে ফেলে দিয়ে শ্বাসরোধে হত্যা করে বাবা। রোমহর্ষক এই হত্যাকা-ের ২০ মাস পরে পুলিশের দীর্ঘ তদন্তে ঘটনার রহস্য উদঘাটিত হয়।
গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামাণিক এ ঘটনায় নিহত শিশুর বাবা ও তার পরকীয়া প্রেমিকাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযুক্তরা হলেন, নিহত শিশুর বাবা লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের ইনছার আলীর ছেলে ইলিয়াস আলী (৩১), তার পরকীয়া প্রেমিক বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
বাহারি সব নামের ঘোড়া এখন দিনাজপুরের চেরাডাঙ্গী বাজারে। বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা। প্রতি বছর এই বাজার চলে এক মাস।
জনশ্রুতি আছে, ৭৬ বছর আগে শুরু হওয়া এই মেলায় আগে গরু, ছাগল, ঘোড়া, মহিষসহ উট ও দুম্বার ব্যাপক আমদানি হতো। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সেগুলো আমদানি করা হতো। কালের বিবর্তনে ওইসব প্রাণীর পরিবর্তে জায়গা করে নেয় গরু, মহিষ এবং ঘোড়া।
এই মেলায় প্রায় দেড় দশক থেকে গরু মহিষ ও ছাগলেরও আমদানি নেই। প্রথমদিন থেকেই মেলায় ঘোড়ার আমদানি হয় চোখে পড়ার মতো। মেলা শুরুর একদিন আগে থেকেই ঘ বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী বলেছেন, টাকা ছাপিয়ে রাষ্ট্র পরিচালনা করছে অবৈধ শেখ হাসিনার সরকার। গত দুই মাসে তারা ৫০ হাজার কোটি নতুন টাকা ছাপিয়েছে।
এটা অব্যাহত ভাবে চলতে পারে না। দেশের শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে তারা। গত কয়েক বছরে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে রাস্তায় আন্দোলন করে এ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।
গতকাল শনিবার ময়মনসিংহ নগরীর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ। বিশ্বব্যাংক এবং এডিবি আরও ১০০ কোটি ডলার করে ঋণ দিতে পারে।
ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান ইকোনমিক মডেলিংয়ের (সানেম) দুইদিনের বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন গতকাল শনিবার শুরু হয়েছে।
অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে বাংলাদেশ যে ঋণ পাচ্ছে, তা সংকট মোকাবিলায় টার্নিং পয়েন্ট হতে পারে বলে অর্থনীতিবদদের একটি সম্মেলনে মত প্রকাশ করা হয়েছে। এই ঋণ অনুমোদনের পর বিশ্বব্যাংক ও এডিবি থেকেও সহায়তা আসবে বলে ধারণা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রীদের মোবাইল, ল্যাপটপ, ব্যাগসহ দামি জিনিসপত্র ছোঁ-মেরে নিয়ে যাওয়া চক্রের ১৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। গত জুমুয়াবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি নম্বরবিহীন মোটরসাইকেল, ৫০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল, ৪টি চাকু, দুই জোড়া স্বর্ণের দুল এবং নগদ ২৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তথ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভোক্তা অধিকার কর্মকর্তা সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দিনগত রাতে রাজধানীর মিরপুর দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) আদালতে তুলে পুলিশ। আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি জানান, অভিযুক্তরা কখনও ভোক্তা অধিকারের কর্মকর্তা আবার কখনও পুলিশ সেজে চাঁদাবাজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রায় শতকোটি টাকা মূল্যের রপ্তানিযোগ্য চোরাই গার্মেন্টস পণ্যসহ সংঘবদ্ধ চোরচক্রের হোতা শাহেদ ওরফে সাঈদ ওরফে বদ্দাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চক্রটি গত দেড় যুগ ধরে রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য চুরি করে আসছিল।
র্যাব জানিয়েছে, গাজীপুরের কারখানা থেকে কাভার্ডভ্যানে পোশাকের একটি চালান ব্রাজিলে রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। পরের দিন ৮৯৮ কার্টন ভর্তি সোয়েটার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ক্রেতা-মনোনীত শিপিং প্রতিষ্ঠান এক লাখ ২৫ হাজার ডলারেরও বেশি মূ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের জন্ম নিবন্ধন সার্ভার আইডি হ্যাক করে ছয়টি ওয়ার্ডে ৬৮০টি ভুয়া জন্মনিবন্ধন ইস্যুর তথ্য পাওয়া গেছে। জন্মনিবন্ধন জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ইতোমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ বলছে, এই ঘটনায় একাধিক হ্যাকার চক্র কাজ করেছে। প্রতিটি চক্রে ৩০ থেকে ১০০ জন পর্যন্ত সদস্য রয়েছে। তারা টাকার বিনিময়ে মানুষকে অবৈধভাবে জন্ম নিবন্ধন পাইয়ে দি বাকি অংশ পড়ুন...












