নারী-শিশুসহ ভূমধ্যসাগরে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
মাল্টার কর্তৃপক্ষ ইতালির কোস্টগার্ডকে অভিবাসন প্রত্যাশীবোঝাই ওই নৌকাটির কথা জানায়। সেখান থেকে ৮ জনের মৃতদেহ মেলে। এক শিশুসহ দুইজন উদ্ধার অভিযান শুরুর আগেই মারা যায়।
ভূমধ্যসাগরে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার বিপজ্জনক ক্রসিংয়ে তিন নারী ও এক শিশুসহ ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর কথা জানিয়েছে ইতালির কোস্টগার্ড।
জুমুয়াবার তারা জানায়, আগের রাতে একটি ছোট মাছ ধরার নৌকা তীরে তুলে আনার পর সেখান থেকে ৮ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ এবং ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে মালি, আইভরি কোস্ট, গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো ও নাইজারের নাগরিকরা রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কয়েকদিন আগে তিউনিসিয়া থেকে নৌকটি যাত্রা শুরু করেছিল; যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই হাইপোথারমিয়াতে (প্রচ- ঠা-ায় শরীরের তাপমাত্রা কমে গিয়ে) মারা গেছে বলেই মনে করা হচ্ছে।
বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে এ বছরও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। উদ্ধার জাহাজের অনুপস্থিতিতেই জুমুয়াবার ভোরের আলো ফোটার আগের রাতে ইতালির কর্তৃপক্ষকে ১৫৬ জনকে বহন করা আরও তিনটি নৌকাকে লাম্বেদুসা দ্বীপে নিয়ে যেতে হয়েছে।
ইতালিতে যে অভিবাসন প্রত্যাশীরা ছুটছে, তাদের বেশিরভাগই উত্তর আফ্রিকার।
জাতিসংঘের অনুমান, কেবল ২০২২ সালেই মধ্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা প্রায় এক হাজার ৪০০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)